প্রাণ খুলে বাঁচো, ‘খুলকে জিনে কা’ গানে সেটাই শেখালেন সুশান্ত-সঞ্জনা

আজ থেকে ঠিক পাঁচ সপ্তাহে আগের রবিবারে পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি দিয়েছেন গ্রহ নক্ষত্র দেখতে ভালোবাসা ছেলেটা। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না কেউই। আর পাঁচ দিন পরে মুক্তি পাবে তার অভিনীত শেষ ছবি দিল বেচারা। হটস্টারে সকলেই ছবি বিনামূল্যে দেখতে পারবেন। এক এক করে এই ছবির দুটি গান ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, আজ কিছুক্ষণ আগে প্রকাশ পেল এই সিনেমার ভিডিও গান খুলকে জিনে কা।

এই গান আসলে বেঁচে থাকার গান, বাঁচিয়ে রাখার গান। দেফল্ট ইন আওয়ার স্টারস উপন্যাসের হিন্দি নাট্যরূপ হল সিনেমা। যেখানে ম্যানির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত এবং কিজি বাসুর চরিত্রে অভিনয় করেছেন নবাগতা সঞ্জনা সাংঘি। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কিজি বাসুর মায়ের চরিত্রে অভিনয় করছেন। তিন মিনিট ছাব্বিশ সেকেন্ডের এই গানের গোটা দৃশ্যটা শুট হয়েছে প্যারিসে। যেখানে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে দেখতে চেয়েছিল প্যারিস শহর কে। আর ম্যানি তার সেই স্বপ্ন পূরণ করেছে। ম্যানি নিজেও ক্যান্সার আক্রান্ত কিন্তু যতদিন সে বাঁচবে সেইসময়টুকু কে সে প্রাণখুলে বাঁচবে এটাই তাঁর জীবনের মন্ত্র। যেটা বাস্তব জীবনের সুশান্তেরও ছিল। তাই হয়তো কোথাও গিয়ে এই চরিত্রের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছিলেন সুশান্ত। গানে উপস্থিত রয়েছেন স্বস্তিকাও। গানের দৃশ্যে দেখা যাচ্ছে সুশান্ত,সঞ্জনা এবং স্বস্তিকা প্যারিসের বিভিন্ন দ্রষ্টব্য স্থান দর্শন করছে, চলছে প্রবল খুনসুটি। এই গানে জীবনকে চুটিয়ে উপভোগ করার কথা বলা হচ্ছে এবং শেষে কিজি ও ম্যানির একান্ত রোম্যান্স গানকে অন্য একটা মাত্রা দিয়েছে।

সুশান্ত সিং এর সঙ্গে অরিজিৎ সিং এর গলার যুগলবন্দি সবচেয়ে ভালো মেলে তাই স্বাভাবিকভাবেই এই গান ইতিমধ্যেই মানুষের অত্যন্ত ভালো লেগেছে তার প্রমাণ চার লক্ষ পঁচানব্বই হাজার মানুষ এই ভিডিও ইউটিউবে দেখে ফেলেছে গান প্রকাশের দেড় ঘণ্টার মধ্যেই। মহিলা কন্ঠে শাসা তিরুপতিও মুগ্ধ করেছেন। গানের সুরকার অবশ্যই কিংবদন্তি এ আর রহমান এবং কথায় প্রতিভাবান বঙ্গসন্তান অমিতাভ ভট্টাচার্য। যদি ভালোবাসা ভালবেসে থাকেন এবং সুশান্তের রোম্যান্সের ঝলক দেখতে চান তাহলে অবশ্যই এখনই দেখে নিন খুলকে জিনেকা।

RELATED Articles

Leave a Comment