ক্ষমা চাইলেন নোবেল ম্যান, তবুও নেটিজেনদের মন জয় করতে পারলেন না

ক্ষমা চাইলেন নোবেল ম্যান! কিন্তু তাতেও চিঁড়ে ভিজল কই? বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল প্রচারের আলোয় থাকতে বরাবর ভালবাসেন। আর এবার তিনি ‘তামাশা’ করতে গিয়েছিলেন, তাঁর লক্ষ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ‘তামাশা’ যে সে তামাশা নয়, এটা নাকি তাঁর নতুন গানের প্রচার। সম্প্রতি নোবেল একটি ভিডিও বার্তায় বলেছেন, তিনি বোধহয় একটু বেশিই করে ফেলেছেন। তাঁকে যেন সবাই ‘ক্ষমাসুন্দর’ দৃষ্টিতে দেখেন।

ক্ষমা চাইলেন নোবেল ম্যান, তবুও নেটিজেনদের মন জয় করতে পারলেন না

শনিবার নিজের ফেসবুকে নোবেল লেখেন, ‘স্ক্যান্ডাল আমার হবে না তো কার হবে। চায়ের দোকানদার নরেন্দ্র মোদির? কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল? অন্যদিকে আমাকে নগ্ন দেখার জন্য তো বিরাট স্যাটিসফেকশন। তাই না? নাহলে কি স্ক্যান্ডাল এত ভাইরাল হয়?’

ব্যস, আগুনে ঘি পড়ে। যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেকেই অপছন্দ করেন কিন্তু নিজের দেশের প্রধানমন্ত্রীর অবমাননা তাও আবার বাংলাদেশের এক উঠতি গায়কের কাছে, এ ঘটনা ভারতীয়রা তো মানেননিই , বাংলাদেশের মানুষও তুলোধোনা করেছেন ‘নোবেল ম্যান’ এর।

বিতর্কের ঝড়  উঠতেই ড্যামেজ কন্ট্রোলে নেমে ক্ষমাও চান এই বাংলাদেশি গায়ক। জানান পুরোটাই নাকি প্রমোশ্যান্যাল গিমিক! তাঁর আসন্ন গান ‘তামাশা’র প্রচার। তবুও এই বিতর্কিত গায়কের যুক্তিতে মন গলছে না ভারতবাসীর। 

প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্যে শিল্পী নোবেলের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এরপর তড়িঘড়ি এই কুরুচিকর পোস্ট ফেসবুকের দেওয়াল থেকে মুছে ফেলেন নোবেল। এরপর ক্ষমা চেয়ে যে পোস্ট নোবেল করেন সে পোস্টেও নোবেলের ক্ষমা চাওয়ার ভাষা ও ভঙ্গি পছন্দ হয়নি কারুরই। এটা তাঁর নতুন প্রজেক্টের প্রচারণার কৌশল হলেও তাঁর ভাষা অনেক সংযত হওয়া উচিত ছিল মলেই মত নেটিজেনদের। কারণ নতুন প্রজেক্টের প্রমোশনের জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে অপমান! মেনে নিতে পারছেন না কেউই।

ক’দিন আগেই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছিলেন নোবেল। তাঁর দাবি গত ১০ বছরে সে দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে নাকি ভালো মিউজিক তৈরি হয়নি। ‘দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়’, ফেসবুকে লিখেছিলেন নোবেল। জি বাংলার মিউজিক রিয়ালিটি শো সারেগামাপা থেকে প্রচারের আলোয় উঠে আসা এই বাংলাদেশি গায়ক এখন ঘোরতর বিপাকে।

RELATED Articles

Leave a Comment