দুর্ভোগ চরমে ওঠার সম্ভাবনা! জেনে নিন ডিসেম্বরে কোন কোন দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্কের পরিষেবা

দেশজুড়ে করোনা পরিস্থিতিরে মধ্যেও জনগণের কথা মাথায় রেখে ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলত, ব্যাঙ্ককর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে ব্যাঙ্কে এসে সাধারণ মানুষদের পরিষেবা দিয়ে গেছেন। এর জেরে একের পর এক ব্যাঙ্ক কর্মী করোনাতে আক্রান্ত হয়েছেন। ব্যাঙ্ককর্মীদের কথা মাথায় রেখেই ব্যাঙ্ক খোলার ক্ষেত্রে কিছু রদবদল করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রত্যেক শনিবার ও রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। কিন্তু ধীরে ধীরে ফের পুরনো নিয়মই ফিরে আসে, অর্থাৎ মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক।

সবেমাত্র উৎসবের মরশুম শেষ হয়েছে। কিন্তু আগামী মাসই ডিসেম্বর, মানে আবার উৎসবের শুরু। আগামী মাসে সুখবর রয়েছে ব্যাঙ্ককর্মীদের জন্য। এই মাসে তাদের জন্য অপেক্ষা করছে লম্বা ছুতির ফিরিস্তি। সুতরাং, ঠিক সময়মতো নিজের ব্যাঙ্কের নিজের কাজ সেরে রাখার দায়িত্ব আপনার। তার আগে জেনে নিন, ডিসেম্বরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে:

ডিসেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি৷ এছাড়াও, এর পাশাপাশি রয়েছে ক্রিসমাসের ছুটিও৷ ৬, ১৩, ২০ এবং ২৭শে ডিসেম্বর, এই ৪ দিন হল রবিবার ৷ এই দিনগুলিতে ব্যাঙ্কের ধার্য ছুটি ৷ এর পাশাপাশি দ্বিতীয় শনিবার ১২ই ডিসেম্বর এবং চতুর্থ শনিবার হল ২৬শে ডিসেম্বর ৷

এদিকে আবার ২৫শে ডিসেম্বর ক্রিসমাসের জন্য রয়েছে একটি ছুটি। তার ঠিক পরের দিন আবারও ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। কারণ, ২৫শে ডিসেম্বর ক্রিসমাসের পরের দিন অর্থাৎ ২৬ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং ২৭ তারিখ রবিবার পড়ায় পরপর টানা তিনদিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা৷

ব্যাঙ্কে এই লম্বা ছুটি থাকার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠার জোগাড়। একে তো মাসের শেষ, তার উপর যদি এতদিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকে, তবে বেশ সমস্যায় পড়তে পারেন মানুষ। তাই এই ছুটির আগেই ব্যাঙ্কে নিজের সমস্ত জরুরি কাজ নেরে নেওয়াই শ্রেয়।

RELATED Articles