বাটলা হাউজ এনকাউন্টার কেসে ফাঁসির সাজা শোনানো হল ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি আরিজ খানকে

আজ ১৫ই মার্চ বাটলা হাউজ এনকাউন্টার কেসে মূল অভিযুক্ত আরিজ খানকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। আদালত এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়েছে।‌ ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি আরিজ খানকে আইপিসি ধারা ৩০২, ৩০৭ আর আর্মস অ্যাক্টে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

উল্লেখ্য, আরিজ খানকে গত ৮ই মার্চ দোষী সাব্যস্ত করেছিল আদালত। এই মামলায় ২০১৩ সালে আরও একজন দোষী শাহজাদ আহমেদকে সাজা শোনানো হয়েছিল। এদের আরও দুই সঙ্গী আতিক আমিন এবং মহম্মদ সাজিদকে এনকাউন্টারে খতম করা হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালে দিল্লীর বাটলা হাউস এনকাউন্টার কেসের পর আরিজ খান পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালে তাঁকে নেপাল থেকে গ্রেফতার করা হয়েছিল। এই এনকাউন্টারে প্রাণ হারান ইনস্পেকটর মোহন চাঁদ শর্মা। বলবন্ত সিং রাজবীর নামে আর‌ও এক পুলিশ কর্মীকে প্রাণে মারার চেষ্টা করা হয়।

২০০৮ সালে দিল্লী-জয়পুর-আহমেদাবাদ আর উত্তর প্রদেশে বেশ কয়েকটি ধারাবাহিক বোমা ধামাকার মুখ্য দোষী ইন্ডিয়ান মুজাহিদ্দিনের জঙ্গি আরিজ খান। এই ষঘটনায় মোট ১৬৫ জনের মৃত্যু হয়েছিল। আর ৫৩৫ জন আহত হয়েছিলেন।

এর পর‌ই আরিজ খানের উপর ১৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা হয়েছি। আর তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিশও জারি করা হয়েছিল। আজমগড়ের বাসিন্দা জুনেইদ ওরফে আরিজ খানকে ২০১৮ সালে স্পেশ্যাল টিম নেপাল থেকে গ্রেফতার করেছিল।

RELATED Articles