ক্যান্টিনের মেনু থেকে বাদ বিফ! প্রতিবাদে থানার সামনেই গোমাংস বিলি।

নরেন্দ্র মোদি সরকারের সিএএ-র বিরুদ্ধে কেরলের বাম সরকারই প্রথম বিধানসভায় বিল পাশ করে বিরোধিতা শুরু করে। এবার সেই কেরলেরই পুলিশ ট্রেনিং স্কুলের ক্যান্টিনে মেনু থেকে বাদ দেওয়া হল বিফ। এই ঘটনার প্রতিবাদে কোঝিকোড়ের মাক্কাম থানার সামনে দাঁড়িয়ে গোমাংস ও রুটি বিলি করলেন কংগ্রেস কর্মীরা।

কংগ্রেসের অভিযোগ, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দ্বিচারিতা করছেন। তিনি সঙ্ঘ পরিবারের দিকে ঝুঁকছেন অভিযোগ তুলে কেরল প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান কে প্রবীণ কুমার সাংবাদিকদের বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ছুটেছিলেন বিজয়ন। তার পরেই তাঁর সঙ্গে বোঝাপড়া করে রাজ্যের ডিজি হিসেবে নিয়োগ করা হয় লোকনাথ বেহেরাকে। এই বেহেরাই গুজরাট দাঙ্গা মামলায় অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছিলেন। এখন বেহেরা পিনারাই বিজয়নের সাহায্যে তাঁর সঙ্ঘ এজেন্ডা এরাজ্যে চালু করছেন।’ বিজয়নের এই দ্বিচারিতা কংগ্রেস জনসমক্ষে ফাঁস করে দেবে বলেও সরব হয়েছেন প্রবীণ কুমার।

এদিকে, মেনু থেকে বিফ বাদ পড়ার খবর ভিত্তিহীন বলে কেরল পুলিশের তরফে জানানো হয়েছে, সম্প্রতি পুলিশ মেস কমিটির বৈঠকে ঠিক হয়েছে এলাকা অনুযায়ী যে পুষ্টিকর খাবার পাওয়া যাবে তাই রান্না করা হবে। সেই নির্দেশিকার অপব্যাখ্যা করা হচ্ছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment