গান স্যালুট দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় তাপস পাল-এর

চোখের জলে চিরবিদায় নিলেন ‘তাপস পাল’। বুধবার দুপুর ২টো নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতিতে গান স্যালুট দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হয়। তাপস পালের স্ত্রী, মেয়ে ও টলিউডের কলাকুশলী ছাড়া অসংখ্য অনুগামীও সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই তাপস পাল-এর শেষকৃত্য সম্পন্ন হয়।

মঙ্গলবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল-এর। ওই দিন রাতে সরকারি ব্যবস্থাপনাতেই তাঁর দেহ বিমানে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয়। তারপর বুধবার সকালে অভিনেতার গল্ফ ক্লাব রোডের বাড়িতে শ্রদ্ধা জানাতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে টলিউডের বিশিষ্ট ব্যক্তিরা। তারপর তাঁর মরদেহ স্টুডিও পাড়া হয়ে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। সেখানে দলের প্রাক্তন সাংসদকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দু-ঘণ্টা তাপস পাল-এর দেহ রবীন্দ্র সদনে শায়িত থাকে। তারপর দুপুর ১টা নাগাদ মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে রবীন্দ্র সদন থেকে তাপস পাল-এর দেহ কেওড়াতলা মহাশ্মশানের দিকে রওনা দেয়।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment