ভারত করোনা রোধে অসাধারণ কাজ করছে, মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

এবার নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ভারত সারা বিশ্বের দরবারে করোনা মোকাবিলায় অন্য মাত্রা দিয়েছে। তাই ভারতের অবদান মাথায় রেখে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান বিল ও মেলেন্দা গেটসের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক শেষে প্রধানমন্ত্রীকেও বিল গেটসের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়।

টুইটারে মোদী লিখেছেন, “বিল গেটসের সঙ্গে অসাধারণ আলাপচারিতা হল। আমরা করোনা মোকাবিলায় ভারতের ভূমিকা ও প্রযুক্তি উদ্ভাবনীর দিক থেকে বিল ও মেলেন্দা গেটস সংস্থার অবদান সম্পর্কে আলোচনা করেছি।” অর্থনীতি সচল রাখতে যাবতীয় পদক্ষেপ ও ভারতের আয়ুর্বেদ চিকিৎসার ব্যবহার নিয়েও কথা হয় দুজনের মধ্যে। 

বিল গেটসও টুইট করে লিখেছেন, “করোনা মোকাবিলায় ভারত সারা বিশ্বের দরবারে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অর্থবহ ভূমিকা পালন করেছে। তার জন্য আমি ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীকে।”

RELATED Articles

Leave a Comment