কেমন ভাবে আজ জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আসুন জেনে নেওয়া যাক৷

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন৷ প্রতিবারের মতো এবারও গুজরাটেই নিজের বাড়িতে মা হীরাবেনের সঙ্গে জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পুরোটাই একদম জাঁকজমকহীন গুজরাটি প্রথা মেনে।

Check out best Bengal Football website

সোমবার রাতেই গুজরাটের দিকে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে পৌঁছেই তিনি আগে পালন করেন তার রাজদায়িত্ব। কয়েকটি জনসভাতেও যান তিনি৷ এরপরই তিনি পৌঁছান তাঁর নিজের বাড়িতে, মা হীরাবেন এর কাছে।

জন্মদিনে মা হীরাবেনের পা ছুঁয়ে আশির্বাদ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর একদম স্বাভাবিক গুজরাটি খাওয়ারও খান তিনি। ছিলনা কোনো চাকচিক্য। হীরাবেন তাঁর প্রধানমন্ত্রী ছেলেকে আশির্বাদ করে দেন ৫০১ টাকাও। এরপরই প্রধানমন্ত্রী যান ‘স্ট্যাচু অফ ইউনিটি’ তে। সেখানে গিয়ে সর্দার বল্লাভ ভাই প্যাটেলকে শ্রদ্ধাও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর