কংগ্রেসের ক্ষমতা হরণের পিছনে কোন‌ও হাত নেই বিজেপির! সচিন পাইলটের সঙ্গেও বৈঠক অস্বীকার শাসকের!

উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের সঙ্গেও কোনও বৈঠক হয়নি। এমনটাই দাবি করল বিজেপি। রাজস্থান সরকার ফেলতে তাঁদের ভূমিকার কথা অস্বীকার করল শাসক। দিল্লিতে এক বিজেপি নেতা জানান, ‘বিজেপি নেতৃত্ব এবং সচিন পাইলটের মধ্যে কোনও বৈঠক হয়নি। সবাই জানেন, মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে। কিন্তু ওঁরা (কংগ্রেস) বিজেপির উপর দোষ চাপাতে চাইছে।’ পাইলটের কংগ্রেস ছাড়া নিশ্চিত করতে গেরুয়া শিবির কোনও কলকাঠি নাড়ছে না বলে দাবি করেছেন আরও কয়েকজন বিজেপি নেতা।

কিন্তু কংগ্রেস বিধায়কদের একটি অংশ যদি দল ছেড়ে বেরিয়ে আসে, তাহলে কি সরকার গড়ার দাবি জানাবে বিজেপি? সে বিষয়ে অন‍্য এক বিজেপি নেতা বলেন, ‘কংগ্রেস হাইকমান্ড কী সিদ্ধান্ত নেয়, তার উপর ফলাফল নির্ভর করবে। কংগ্রেসের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরই যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, তা নেবে বিজেপি।’

কোনও বিজেপি নেতার সঙ্গে পাইলটের সাক্ষাৎ হয়েছিল কিনা, সেই খবর এখনও নিশ্চিত করতে পারেনি কোনও সূত্র। তবে কংগ্রেস নেতাদের দাবি, পাইলটের সঙ্গে বিজেপির কথাবার্তা চলছে, তা জানেন তাঁরা।

RELATED Articles

Leave a Comment