স্কুলের নোংরা বাথরুম দেখে অবাক, নিজেই হাত দিয়ে সেই বাথরুম পরিষ্কার করলেন বিজেপি সাংসদ, ভাইরাল ভিডিও

একটি স্কুলের বৃক্ষরোপণ অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপি সাংসদ। সেখানে আমন্ত্রিত ছিলেন তিনি। বৃক্ষরোপণের পর সেই স্কুলটি ঘুরে দেখলেন সাংসদ। কিন্তু স্কুলের বাথরুম দেখে হতবাক হয়ে যান তিনি। স্কুলের বাথরুম এত অপরিষ্কার, নোংরা দেখতে পারেন নি বিজেপি সাংসদ।

সঙ্গে সঙ্গে সেই বাথরুম পরিষ্কার করার নির্দেশ দিতেই পারতেন ওই নেতা। কিন্তু তেমনটা করলেন না মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। নিজেই সেই নোংরা বাথরুম পরিষ্কারের কাজে লেগে যান তিনি। একেবারে ঝাঁ চকচকে করে তোলেন সেই বাথরুম। তাঁর এহেন উদ্যোগের জন্য সকলের প্রশংসা কুড়োলেন বিজেপি নেতা। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে পাজামা,পাঞ্জাবি পরা ওই সাংসদ একটি বালতি থেকে মগে করে জল নিয়ে বাথরুমে ঢালছেন। তারপর টয়লেটের প্যানও পরিস্কার করতে দেখা গিয়েছে তাঁকে। হাত দিয়ে ঘষে ঘষেই পরিস্কার করেন তিনি। এই ঘটনা নজর কেড়েছে সকলের।

https://twitter.com/Janardan_BJP/status/1572955219750699011?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1572955219750699011%7Ctwgr%5Ec0000862aad02c23766ac37bb6edfe51f73cd83e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Fjanardan-mishra-the-bjp-mp-cleaned-the-toilet-of-the-girls-school-own-hands%2F

এই ঘটনাটি মধ্যপ্রদেশের খাতখারি গার্লস স্কুলের। বিজেপির তরফে ঘোষণা করা হয়েছিল যে ১৭ই সেপ্টেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবস পর্যন্ত বিজেপি যুব মোর্চা সাফাই অভিযান চালাবে। সাংসদের ওই উদ্যোগ ওই কর্মসূচিরই অংশ। সাংসদ জনার্দন মিশ্র পরে জানান যে স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখা সবার কর্তব্য।

RELATED Articles