ভোটে জিতলেই ১৯ লক্ষ কর্মসংস্থান, বিহারবাসীদের বিনামূল্যে কোভিড টীকা, ইশতেহার প্রকাশ বিজেপি’র

কড়া নাড়ছে ভোট, বিহার বিধানসভা নির্বাচনের আগে এবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করল বিজেপি। ইশতেহারের রীতিমত কল্পতরু রূপ নিয়েছে পদ্ম শিবির। বিরোধী দলনেতা তেজস্বী যাদব এর আগে ১০ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করেছিলেন কিন্তু নিজেদের নির্বাচনী ইশতেহারে বিজেপি এবার ১৯ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করল। সেইসঙ্গে করোনা টিকা আবিষ্কার করা হলে তা বিহারবাসীরা বিনামূল্যে পাবেন এটাও বলা হয়েছে ইশতেহারে। ৩ লক্ষ শিক্ষক পদের সংস্থান করা হবে। স্বাস্থ্যক্ষেত্রে এক লক্ষ কর্মসংস্থান দেওয়া হবে এবং ৩০ লক্ষ মানুষকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। এবছর বিধানসভা নির্বাচনে বিহারে বিজেপি এরকমটাই প্রতিশ্রুতি করেছে তাদের ইশতেহারে।

ভোট কড়া নাড়ছে বিহারে, সামনের সপ্তাহেই শুরু হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন। তার আগেই যেভাবে কৌশলী ঘোষণা করল বিজেপি নেতারা এতে ভোটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল বলে মত বিশেষজ্ঞদের।

বিজেপি এটাও জানিয়েছে যে পরবর্তী পাঁচ বছরের জন্য নীতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন। বিহারে ২৪৩টি আসনে বিধানসভা ভোট হবে আগামী ২৮ অক্টোবর এবং ৩ ও ৭ নভেম্বরে। নভেম্বরের ১০ তারিখে ভোটের ফল ঘোষণা করা হবে।

আরও অন্যান্য খবর