পুরনো জোটসঙ্গীকে তীব্র কটাক্ষ করলেন মহারাষ্ট্র প্রধান। ‘রামের নামে ভোট করানোই বিজেপির একমাত্র লক্ষ্য।’ এমনটাই বলে বসলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। মহারাষ্ট্রে (Maharashtra) তীব্র করোনা আবহে ধর্মীয় স্থানে প্রবেশ ও রামলীলার অনুমতি দেওয়া নিয়ে বিজেপি ও শিব সেনার মধ্যে তুমুল লড়াই চলছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার বিজেপিকে কটাক্ষ করল প্রাক্তন জোটসঙ্গী।
করোনা পরিস্থিতিতে ধীরে ধীরে পূর্ব ছন্দে ফিরছে দেশের বাণিজ্য নগরী। আরব সাগরের পাড়ের এই রাজ্যে ব্যবসার কথা মাথায় রেখে হোটেল-বার-রেস্তরাঁ-শপিং মল খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনও ধর্মীয় স্থান খোলার অনুমতি দেয়নি মহারাষ্ট্র সরকার। এমন পরিস্থিতিতে এবার মহারাষ্ট্রে রামলীলা করতে দেওয়ার আবেদন জানিয়েছে ভারতীয় জনতা পার্টি । নিজেদের আবেদনে পদ্মশিবির(BJP) জানিয়েছে সামাজিক দূরত্বের নিয়ম মেনেই মহারাষ্ট্রে রামলীলা করতে দেওয়া হোক। এই আবেদনে তাঁরা বার-রেস্তরাঁ খুলে দেওয়ারও উদাহরণ টেনে এনেছেন। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেননি উদ্ধব। বরং কটাক্ষ করে বলেছেন, “গেরুয়া শিবিরের একমাত্র লক্ষ্য রামের নামে ভোট জোগাড় করা। এটাই তাঁরা সম্প্রতি করে আসছে।”
এই বিষয়ে সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে এক চিঠিতে বিজেপির প্রাক্তন সাংসদ তথা রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি লেখেন, “জানি না কোনও ঐশ্বরিক নির্দেশে মন্দির খোলার সিদ্ধান্ত বার বার পিছিয়ে দিচ্ছেন কিনা। হঠাৎই কি ‘ধর্মনিরপেক্ষ’ হয়েছেন, যে শব্দটা চিরকাল ঘৃণা করে এসেছেন?”
চুপ থাকেননি উদ্ধব ঠাকরেও। পাল্টা চিঠিতে জানিয়েছেন,”আপনার কাছ থেকে হিন্দুত্বের সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। আমি কোনও ঐশ্বরিক নির্দেশ পান কিনা জানতে চান? আপনি হয়ত সে সব পান। আমি অত কেউকেটা নই।”





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!