বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২০, আহত একাধিক

ভোররাতেই ভয়াবহ বাস দুর্ঘটনা তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। প্রাণ গেল অন্তত ২০ জনের। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার ভোর রাতে কোয়েম্বাটুরের তিরুমুগানপুনদি এলাকায় একটি কন্টেনার ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষের জেরেই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটি কেরল সড়ক পরিবহণের। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি বেঙ্গালুরু থেকে এরনাকুলাম যাচ্ছিল। আর ফ্লোর টাইলস বোঝাই কন্টেনার ট্রাকটি কোচি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। ভোর সাড়ে তিনটে নাগাদ তিরুমুগানপুনদি এলাকায় অবিনাশি-সালেম বাইপাসে বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ট্রাকটিও ক্ষতিগ্রস্ত হয়। সমস্ত যাত্রীই বাসের ভিতরে আটকে পড়েন। ঘটনাটি দেখা মাত্রই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারপর উদ্ধারকাজ শুরু হতেই বাস চালক সহ একের পর এক যাত্রীর নিথর দেহ বাসের ভিতর থেকে বের করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, চালক সহ ২০ জন বাস যাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫ জন পুরুষ ও ৫ জন মহিলা। এছাড়া আহত হয়েছেন একাধিক। তাঁদের তিরুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় পুলিশের আশঙ্কা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment