BREAKING: বড় বিপদ! সকাল সকালই মুখ্যমন্ত্রীর ভাইয়ের বাড়িতে হানা সিবিআইয়ের, চলল তল্লাশি

ফের একবার সিবিআইয়ের মুখোমুখি কংগ্রেস। আজ, শুক্রবার সকালেই রাজস্থানের কংগ্রেস নেতা অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর, অশোক গেহলটের ব্যবসার অফিসেও তল্লাশি চালিয়েছে সিবিআই। রাহুল গান্ধীকে ইতিমধ্যেই তিনদিন ধরে জেরা করেছে সিবিআই। এরপর ফের একবার কংগ্রেসকে নিশানা করার জেরে সিবিআইয়ের উপর ক্ষোভ বর্ষণ করেছেন দলের নেতারা।

জানা গিয়েছে, যোধপুরে অগ্রসেন গেহলটের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। সেই সঙ্গে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। বলে রাখি, সার রপ্তানি মামলায় ইতিমধ্যেই ইডির নজরে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই। দিল্লিতে ইউপিএ সরকার থাকাকালীন বেআইনিভাবে সার রপ্তানি করার অভিযোগ রয়েছে অগ্রসেন গেহলটের বিরুদ্ধে।

https://twitter.com/ani_digital/status/1537671652078522369?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1537671652078522369%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fcbi-raids-at-ashok-gehlot-brothers-house%2F

কংগ্রেস নেতা জয়রাম রমেশের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। সেই নিয়ে সরব হয়ে টুইটে কংগ্রেস নেতা লেখেন, “প্রতিহিংসার রাজনীতি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। গত তিন দিন ধরে দিল্লিতে প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা কর্মীরা। তাঁদের নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন অশোক গেহলট। সেই জন্যই মোদি সরকার এই পদক্ষেপ করেছে। এই ঘটনায় আমরা চুপ করে থাকব না”।

https://twitter.com/Jairam_Ramesh/status/1537663535920173056?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1537663535920173056%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fcbi-raids-at-ashok-gehlot-brothers-house%2F

বলে রাখি, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত পরপর তিনদিন রাহুল গান্ধীকে সিবিআইয়ের সামনে ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছিল। ন্যাশানাল হেরাল্ড মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত তাঁকে বিরতি দেওয়া হয়েছে। আর এমন পরিস্থিতিতে এবার রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রীর ভাইয়ের বাড়িতে হানা দিল সিবিআই।

RELATED Articles

Leave a Comment