শেষরক্ষা করা গেল না। তামিলনাড়ুর কুন্নুরের সেনা বিমান দুর্ঘটনায় প্রয়াত হলেন ভারতীয় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের।
আজ, মঙ্গলবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে একটি সেনা হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত। বিপিন রাওয়াতকে বেশ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
Indian Air Force announces the demise of CDS General Bipin Rawat along with 12 others in chopper crash pic.twitter.com/8Ebrz6OoQZ
— ANI (@ANI) December 8, 2021
এই অবস্থায় তাঁকে ওয়েলিংটন সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায় নি তাঁকে। মৃত্যু হয় বিপিন রাওয়াতের।






