ঐতিহাসিক সিদ্ধান্ত মোদী সরকারের। সরকারি চাকরি প্রার্থীদের জন‍্য জাতীয় নিয়োগ এজেন্সি তৈরির পরিকল্পনা নিল কেন্দ্র!

কিছুটা স্বস্তি পেতে পারেন সরকারি চাকরি প্রার্থীরা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশানাল রিক্রুটমেন্ট এজেন্সি বা জাতীয় নিয়োগ এজেন্সি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। মান‍্যতা মিলেছে প্রধানমন্ত্রীর‌ও।

এই সংস্থাটি ব্যাঙ্ক, রেল আর স্টাফ সিলেকশান কমিশনের জন্য পরীক্ষা নেবে। সরকারি চাকরিগুলির ক্ষেত্রে একটি সাধারণ এলিজিবিটি টেস্ট গ্রহণ করা হবে। আজ সাংবাদিক সম্মেলন করে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। পাশাপাশি তিনি আর‌ও জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সুফল ভোগ করবে দেশে সরকারি চাকরি প্রার্থীরা।

এক‌ই সঙ্গে নিজের বক্তব্যে তিনি আর‌ও জানিয়েছেন কমন এলিজিবিটি টেস্ট পরীক্ষার মেধা তালিকা বা প্রাপ্ত নম্বর তিন বছরের জন্য বৈধ বলে গণ্য করা হবে। তবে প্রার্থীরা চাইলে একাধিকবার পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে চাকরি প্রার্থীর সেরাটি যোগ্য হিসেবে বিবেচিত হবে। প্রার্থী তাঁর যোগ্যতা বা পছন্দ অনুসারে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ভারতের স্বাধীনতার পর এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, জাতীয় রিক্রিটমেন্ট এজেন্সি কোটি কোটি তরুণ কাছে আর্শীবাদ হয়ে ঝরে পড়বে। এই পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে সময়ের পাশাপাশি আর্থও বাঁচাবে। পাশাপাশি পুরো বিষয়টি স্বচ্ছ থাকবে।

আরও অন্যান্য খবর