শিল্পীর ছোঁয়ায় এক দরিদ্র সন্তান শ্রীকৃষ্ণের রূপ পেল, যা দেখে মুগ্ধ গোটা বিশ্ব

শিল্পীরা তাঁদের কল্পনা শক্তি দিয়ে এক নতুন পৃথিবীর সৃষ্টি করতে পারে। শিল্পীর চোখ দিয়ে এক সাধারণ মানুষ হয়ে উঠতে পারে ঈশ্বর কিংবা দানব। এক শিল্পী তাঁর রঙিন ক্যানভাসে কি রঙের কি অর্থ প্রকাশ করবেন তা একমাত্র তিনিই জানেন। আর এই শিল্পীদের হাত ধরেই এই জগৎ আমাদের কাছে আরও বেশি রূপময় হয়ে ওঠে। এমনি এক শিল্পীর নাম করণ আচার্য। যার হাতে এক গরিব সন্তান হয়ে উঠেছে স্বয়ং শ্রীকৃষ্ণ।

তাঁর প্রোফাইল বায়োতে লেখা- আমি হাত দিয়ে আঁকি না। বরং মন থেকে আঁকি। এই কথাটি তিনি এমনি এমনি লেখনি নি বরং কাজেও করে দেখিয়েছেন। তাঁর প্রতিটি সৃষ্টি যেন অন্য কথা বলে। তাঁরা সমাজকে এক নতুন রূপে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়। তাঁর শিল্পকলা দেখে অনেক সময় নিজের দুচোখেকেও বিশ্বাস করা যায় না। শিল্পীর চোখ দিয়ে যদি কেউ এই পৃথিবীকে দেখে তবে সেখানে কোনো ধর্মের ভেদাভেদ পাবেন না, কোনো বর্ণের পাবেন না। কোনো গরিব দেখতে পাবেন না আবার কোনো বড়লোকেরও ঠিকানা পাবেন না। না হলে এক গরীবের সন্তানকে কেউ শ্রীকৃষ্ণের রূপ দিতে পারে? শুধু তাই নয়, সেই ছেলের মা-বাবাকেও শ্রীকৃষ্ণের পিতা-মাতার রূপে আঁকলেন শিল্পী।

করণ আচার্যের রঙ তুলিতে যেন মানুষের মাঝেই ধরা দিয়েছেন ঈশ্বর। তিনি বুঝিয়ে দিয়েছেন মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। ঈশ্বর সবার, তাঁর কাছে কোনো মানুষের কোনো ভেদ নেই। আর তাই হয়তো তাঁর হাতে আঁকা ছবিতে ঈশ্বর এত জীবন্ত হয়ে ওঠেন। করণ আচার্যের আঁকা প্রায় প্রতিটি ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি তাঁর কল্পনাশক্তিকে দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। তাঁর ছবি এখন দেশ বিদেশ মাতিয়ে বেড়াচ্ছে। আর অনেক মুগ্ধতা কুড়িয়ে আনছে।

RELATED Articles

Leave a Comment