বিশ্বজুড়ে করোনা ভাইরাস মানুষকে সন্ত্রস্ত করে তুলেছে। দেশে এখন লকডাউন ৩.০ শুরু হয়েছে। এরই মধ্যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সচেষ্ট হচ্ছে কেন্দ্র। এর আগে ভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পড়ুয়া এবং পর্যটকদের ফেরাতে উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বিশেষ ট্রেনের। এবার বিদেশের মাটি থেকে ভারতীয়দের ৭ই মে থেকে দফায় দফায় ফেরানো হবে বলে টুইট করা হয় কেন্দ্রের তরফে।
সোমবার কেন্দ্রের তরফে দুটি টুইটে করা হয়। সেখানে জানানো হয়, প্রথমে বিদেশে নিযুক্ত থাকা ভারতীয় হাই কমিশনাররা আটকে থাকা ভারতীয়দের নাম নথিভুক্ত করবে। তারপর দফায় দফায় তাঁদের জাহাজ এবং বিমানে ফেরানো হবে। কয়েকমাস ধরেই করোনার কারনে একের পর এক দেশে মৃত্যুমিছিল অব্যাহত রয়েছে ইউহানে এর উৎপত্তি হলেও একে একে আমেরিকা,ইরান সৌদি আরব সহ একাধিক দেশে ছড়িয়ে পরে করোনা আক্রান্ত।
https://twitter.com/ANI/status/1257290079426342912?s=20
এরপর সতর্কতা অবলম্বন হিসেব শুরু হয় লকডাউন, বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক বিমান পরিষেবাও। যার জেরে বিদেশেই আটকে পড়ে বহু ভারতীয়। অন্যদিকে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই এই সংকটজনক পরিস্থিতি এড়াতে বাড়ানো হচ্ছে লকডাউনের সময়সীমাও। দ্বিতীয় দফা লকডাউন শেষ হবার মুহূর্তেই ঘোষিত হয় তৃতীয় দফা লকডাউন। এর মধ্যেই আজ মোদী সরকারের তরফে বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর কথা বলা হয় টুইটে। তবে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরতে হবে নিজ খরচেই।





