প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারী চাকুরীজীবী ও ৬৫ লক্ষ পেনশনভোগী এখন সপ্তম বেতন কমিশনের দিকে ওত পেতে রয়েছে। একদিকে, করোনা পরিস্থিতির কারণে যখন সারা দেশে উদ্বেগ, তখন সেই সময়ই সরকারী চাকুরীজীবীদের জন্য এল সুখবর। বর্তমানে চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে সরকারী চাকুরীজীবীদের বকেয়া ডিএ নিয়ে বড় সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
কেন্দ্রীয় সরকারী চাকুরীজীবীরা খুব শীঘ্রই বকেয়া ডিএ পেতে চলেছেন। গত মাসেই একথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সংসদে এদিন একথা লিখিতভাবে জানান অনুরাগ ঠাকুর। জানানো হয়েছে যে ৩ মাসের বকেয়া ডিএ কেন্দ্রের তরফে মিটিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- আইএসএফ প্রার্থীর গলায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি, জোটে কী তবে ভাঙন? তোলপাড় রাজ্য রাজনীতি
এদিন সংসদের লিখিত উত্তরে অনুরাগ ঠাকুর জানান, আগামী ১লা জুলাই থেকে কেন্দ্রীয় সরকারী চাকুরীজীবীদের ডিএ বাড়ছে। এর আগে গত বছর এই ডিএ আটকে রেখেছিল কেন্দ্র সরকার। বলে রাখি, গত বছর করোনা পরিস্থিতির কারণে লকডাউনের পথে হাঁটে কেন্দ্র সরকার। সেই সময় ধাক্কা খায় ভারতীয় অর্থনীতি। এরপর এই পরিস্থিতি সামলাতে একাধিক নয়া প্রস্তাব নেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই সময় আটকে দেওয়া হয় ডিএ।
আরও পড়ুন- ‘সুপার ৩০’-র আনন্দ কুমারের হাত ধরেই এবার আইআইটি যাবে দলিত পড়ুয়ারা, মিলল সরকারী অনুমতি
সপ্তম বেতন কমিশন অনুযায়ী, ১৭ থেকে ২৮ শতাংশ পর্যন্ত ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারী চাকুরীজীবীদের। বর্তমানে কেন্দ্রীয় সরকারী চাকুরীজীবীরা ১৭ শতাংশ ডিএ পাচ্ছেন। এরপর ২০২১ সালে ডিএ নিয়ে বড় ঘোষণা নেওয়া হল কেন্দ্র সরকারের তরফে।





