করোনার জন্য এবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার: একসাথে ৬ মাসের রেশন তোলা যাবে

মারণ ভাইরাসের ভয় থরহরি কম্পে গোটা বিশ্ব। কোনো কোনো দেশে মৃত্যুমিছিল বেরিয়েছে। করোনা নিয়ন্ত্রণে একাধিক সতর্কতার অবলম্বন করছে সারা বিশ্বের তাবড় তাবড় সব দেশ। রাস্তাঘাট প্রায় জন শূন্য। বন্ধ স্কুল কলেজ, বন্ধ একাধিক পরিষেবা। এমন পরিস্থিতিতে আগামী দিনে কি হবে তাই নিয়ে ভয়ে এবং আশঙ্কায় গোটা বিশ্ব। তারই মধ্যে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান ঘোষণা করলেন ৬ মাসের খাদ্যশস্য রেশন দোকান থেকে সংগ্রহ করার কথা। আগে মাত্র ২ মাসেরই খাদ্যশস্য তোলা যেত কিন্তু এই মহামারীর পরিস্হিতিতে সেই লিমিট বাড়িয়ে দেওয়া হল।

গনবন্টন সিস্টেমের আওতায় থাকা দেশের ৭৫ কোটি মানুষ একেবারেই ৬ মাসের খাদ্যশস্য তুলে নিতে পারবেন৷ রামবিলাস পাসোয়ান জানান যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত আছে গুদামে৷ আর সেই কারণেই তিনি রেশনে ৬ মাসের খাদ্যশস্য দেওয়ার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলেছেন। আর এই ৬ মাসের খাদ্যশস্য তুলে নিলে কেন্দ্রের উপরে চাপ অনেকটাই কমবে কারণ গুদামে প্রচুর গম মজুত রয়েছে। অন্যদিকে সাধারণ মানুষেরও খানিক সুবিধা হবে বলেও মনে করছে কেন্দ্রীয় সরকার।

RELATED Articles

Leave a Comment