করোনায় মৃত্যুর ক্ষতিপূরণ দেবে ৪ লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার

করোনায় থরোহরি কম্পে স্তম্ভিত গোটা বিশ্ব। সেখানে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়া হবে। তার সাথে এটাও ঘোষণা করা হয়েছে যে যারা আক্রান্তদের চিকিৎসা ও সেবা করছেন, তাদের যদি মৃত্যু হয় তাহলে তাদেরকেও টাকা দেবে কেন্দ্র।

ভারতে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৬-তে পৌঁছেছে। ইতিমধ্যেই কর্নাটক এবং দিল্লিতে দুজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র এবং সব রাজ্য। দিল্লি এবং হরিয়ানা সরকার এই সংক্রমণকে মহামারী বলে ঘোষণাও করেছেন। এমত অবস্থায় শুক্রবার মোদী সার্ক অন্তর্ভুক্ত সব দেশগুলিকে একত্র হয়ে এই ভাইরাস মোকাবিলার জন্য এগিয়ে আস্তে অনুরোধ করেছেন। সার্কের সমস্ত মেম্বার দেশগুলো মোদির ডাকে সাড়াও দিয়েছে। শনিবার সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ক্যাবিনেট বৈঠক ডেকেছেন।

মোদী বলেছেন যে কিভাবে এই ভাইরাসের সংক্রমণ এড়ানো যাবে সেই বিষয় মানুষের সবরকম জ্ঞান থাকা আবশ্যক। মূলত তিনি জমায়েত এড়িয়ে চলতে বলেছেন। তার জন্য ভারতের বেশ কিছু রাজ্যে স্কুল, কলেজ, অফিস, সিনেমা হল সব বন্ধ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও সোমবার থেকে ৩১ সে মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারী হিসাবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। এখনো পর্যন্ত এই মরণ ভাইরাসের কোনোরকম প্রতিষেধক বের হয়নি। তবে বিজ্ঞানীরাও মরিয়া হয়ে লড়ে যাচ্ছেন প্রতিষেধক আবিষ্কারের জন্য। তবু এই কালছায়ার আবেশে মৃত্যু বেড়েই চলেছে। বিশ্বব্যাপী মৃত্যু ঘটেছে ৫০০০ জনের বেশি। আক্রান্তের সংখ্যা ১ লক্ষের ও বেশি। এই ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

RELATED Articles

Leave a Comment