ভারতীয় মহাকাশ গবেষণাকে গর্বান্বিত করেছে ইসরো (Indian Space Research Organisation – ISRO)। একের পর এক মহাকাশে নতুন নতুন কীর্তি স্থাপন করে চলেছে তাঁরা। চন্দ্রযান-২ (Chandrayaan-2) কে গত বছর ২২ জুলাই লঞ্চ করা হয়েছিল। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২ কে ল্যান্ড করানোর পরিকল্পনা ছিল। কিন্তু ল্যান্ডার বিক্রম ৭ ডিসেম্বর হার্ড ল্যান্ডিং করায় প্রথম প্রয়াসেই ব্যর্থ হয় আর ইসরো সমেত গোটা ভারতের স্বপ্ন ভেঙে যায়। অভিযান অনুযায়ী পাঠানো অর্বিটর সঠিক ভাবেই কাজ করছে। চন্দ্রযান-১ (Chandrayaan-1) কে ২০০৮ এ লঞ্চ করা হয়েছিল।
চন্দ্রযান-২ এর ব্যার্থতার পর সেই ক্রমেই এবার সফলতা হাসিল করতে ইসরোর পরবর্তী ধাপ ২০২১ এর শুরুতে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) লঞ্চ করা। কেন্দ্রের তরফে মন্ত্রী জিতেন্দ্র সিং(Jitendra Singh) রবিবার এই কথা জানান। যদিও চন্দ্রযান-২ (Chandrayaan-2) এর বিপরীতে এটিতে ‘অরবিটর” থাকবে না, এটিতে শুধু থাকছে একটি ল্যান্ডার(Landour) আর রোভার(Rover)।
গত বছরের সেপ্টেম্বরেই চন্দ্রযান-২ চাঁদের মাটিতে ‘হার্ড ল্যান্ডিং” এর পর ইসরো (Isro) এই বছরের শেষের দিকে অন্য একটি অভিযানের পরিকল্পনা নিয়েছে। যদিও, করোনা ভাইরাসের(Covid-19) মহামারী আর লকডাউনের জেরে ইসরো-এর পরিকল্পনাকে প্রভাবিত করেছে আর চন্দ্রযান-৩ এর অভিযানে দেরি হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ২০২১ এর শুরুতেই ইসরো চন্দ্রযান-৩ এর লঞ্চ করতে পারে। চন্দ্রযান-৩, চন্দ্রযান-২ এর পুনঃ অভিযান হবে আর এই মিশনে চন্দ্রযান-২ এর মতই একটি ল্যান্ডার আর রোভার থাকবে।






