“মহারাষ্ট্রে গো-মাংস বন্ধ করার প্রয়াস চলছে, আর গোয়ায় তা অবাধ, এটাই কী আপনাদের হিন্দুত্ব? প্রশ্ন উদ্ভব ঠাকরের

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ও রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির মধ্যে বাদানুবাদ নতুন ঘটনা নয়। দশমী উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের এক বক্তব্যকে ঘিরে ফের পরোক্ষভাবে বিতর্কে জড়ালেন তারা। এদিন হিন্দুত্ব নিয়ে একাধিক মন্তব্য রাখেন মোহন ভাগবত। হিন্দুত্বের প্রসঙ্গ নিয়ে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির বিরুদ্ধে প্রশ্ন তোলেন উদ্ভব ঠাকরে। একের পর আক্রমণের তীর শানালেন কোশয়ারির দিকে।

ভগত সিং কোশিয়ারি তাঁর এক বক্তব্যে সরসংঘচালক মোহন ভাগবতের দেওয়া হিন্দুত্বের সংজ্ঞাকে অনুসরণ করার পরামর্শ দেন। এই প্রসঙ্গ টেনে রাজ্যপালের নাম না নিয়েই ঠাকরে বলেন যে, “করোনা পরিস্থিতির জেরে রাজ্যে মন্দিরগুলি খুলতে না পারায় আমাদের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এদিকে মহারাষ্ট্রে গো-মাংস বন্ধ করার চেষ্টা চলছে, কিন্তু গোয়ায় গো-মাংস অবাধ। এটাই কী আপনাদের হিন্দুত্ব?”

এদিন বক্তব্যে ভাগবত বলেন বলেন যে হিন্দুত্ব আর পূজা অর্চনা এক জিনিস নয়। এই প্রসঙ্গ টেনেই উদ্ভব ঠাকরে বলেন, “মোহন ভাগবত বলেছেন পুজো করার সঙ্গে হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। তাই যারা কালো টুপি পরে আমাদের হিন্দুত্বের উপর প্রশ্ন করছেন বা আমাদের ধর্মনিরপেক্ষ বলছেন, তাদের আজকের ভাগবতের বক্তব্য শোনা উচিত”। তিনি আরও বলেন, “যারা মোহন ভাগবতকে বিশ্বাস করে কালো টুপি পরেন, তাদের মাথার নীচে যদি মস্তিস্ক থেকে থাকে, তাহলে তারা অন্তত ওঁনার কথাগুলো শুনুন।

RELATED Articles