লাদাখ সীমান্তে কিছুটা স্বস্তি, কূটনৈতিক ও সামরিক বৈঠকের পর সেনা সরালো চীন

লাদাখ সীমান্তে কিছুটা স্বস্তির মুখ দেখল ভারত। চীনের সাথে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনার পর পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে চিন। কেন্দ্রীয় সরকার সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে নিয়ন্ত্রণরেখার চার জায়গায় মোতায়েন করা অতিরিক্ত সেনা সরাতে শুরু করেছে চীন।

প্রায় এক মাস ধরে গালওয়ান উপত্যকার তিন জায়গা ও প্যাংগং সো লেকের এক প্রান্তে ভারত-চিন দুপক্ষই নিজেদের সেনা বাড়াতে থাকে। এমনকি কিছু চিন সেনা সীমান্ত পেরিয়ে ভারতেও প্রবেশ করে গিয়েছিল,এমনটাও জানিয়েছে ভারত সরকার।

সম্প্রতি পাওয়া খবর অনুসারে, চিনের পিপল লিবারেশন আর্মি (পিএলএ) নিজেদের সেনাবাহিনী ও ইনফ্যান্ট্রি কমব্যাটের গাড়ি প্রায় আড়াই কিলোমিটার পিছিয়ে দিয়েছে। এটি মূলত গালওয়ান উপত্যকার প্যাট্রলিং পয়েন্ট ১৫ ও হট স্প্রিং অঞ্চল সংলগ্ন এলাকার খবর।

চীনের দিক থেকে এই ইতিবাচক পদক্ষেপের পর ভারতও নিজেদের দিকে কিছু সেনা কমিয়েছে। দুই পক্ষের সামরিক বৈঠকের পর যে উত্তেজনা কিছুটা কমেছে লাদাখে, তা প্রথম সামনে আনে হিন্দুস্তান টাইমস।

সোমবারই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন,ভারত ও চীনের মধ্যে যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে।এই বৈঠকে কোনও ভাবেই ভারতের অসম্মান বরদাস্ত করা হবে না বলে সাফ করে দিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, লাদাখে কী পরিস্হিতি তা তিনি সংসদে সবিস্তারিত জানবেন। কিন্তু তারপরেও বিরোধী পক্ষ কংগ্রেস থেকে তৃণমূল, লাদাখ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে গেছে। সেই মুহূর্তে এই সুখবর , নিশ্চিত ভাবেই সরকারের সাফল্যের সিঁড়িকে পুনরায় মজবুত করবে।

RELATED Articles

Leave a Comment