উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ ‘অভ্যুদয়’ নামের নতুন প্রকল্পের উদ্বোধন করলেন। এই প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যে বিনা মূল্যে কোচিং সেন্টার শুরু করা।
আর্থিক সীমাবদ্ধতার কারণে যেসমস্ত ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং নিতে পারেন না এই প্রকল্প তাঁদের সহায়তা প্রদানের জন্য। প্রথমে বিভাগীয় পর্যায়ে কোচিং সেন্টার স্থাপন করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে জেলা পর্যায়ে শুরু হবে।
সরকারি হিসাব জানাচ্ছে, ৫০১৯২ জন শিক্ষার্থীকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এই প্রকল্পের সুবিধা পেতে নাম নথিভুক্ত করেছিল ৪ লাখ ৮৪ হাজার ছাত্র-ছাত্রী।
আজ এই প্রকল্পের উদ্বোধনে আওতাভুক্ত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
अभ्युदय योजना का शुभारंभ एवं योजना में पंजीकृत अभ्यर्थियों से संवाद करते #UPCM श्री @myogiadityanath जी… https://t.co/HcjNsLnfdH
— CM Office, GoUP (@CMOfficeUP) February 15, 2021
কোচিং ক্লাসগুলিতে অনলাইনে এবং অফলাইন উভয় ক্ষেত্রেই বিনা মূল্যে পড়ানো হবে। উত্তর প্রদেশ একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের তরফে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন উত্তরের বই সহ অন্যান্য সমস্ত অধ্যয়নের উপাদান দেবে।
কাল সরস্বতী পুজোর দিন থেকে অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে ক্লাস গুলি শুরু হবে।





