১৮ বছরের বেশি বয়সীদের জন্য ইতিমধ্যেই দেশের রয়েছে তিনটি করোনার টিকা। এর মধ্যে কোভিশিল্ড ও কো-ভ্যাক্সিন, এই দুটি টিকা দেওয়ার কাজ জোর কদমে চলছে। কিন্তু শিশুদের জন্য এখনও কোনও টিকার ব্যবস্থা নেই। এই নিয়ে উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলা।
কারণ, আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আর এই ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এই কথা মাথায় রেখেই ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর কো-ভ্যাক্সিনের টিকা ট্রায়াল করার অনুমতি পেল ভারত বায়োটেক।
আরও পড়ুন- করোনা নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের! এবার সমস্ত হাসপাতালেই ‘র্যাট’ পদ্ধতিতে হবে করোনা পরীক্ষা
সূত্রের খবর অনুযায়ী, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের বিশেষজ্ঞ দল গতকাল, মঙ্গলবার কো-ভ্যাক্সিনকে ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়ালের অনুমতি দিয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে কোভ্যাক্সিনকে এমন নির্দেশও দেওয়া হয়েছে যে প্রথমে দ্বিতীয় পর্বের ট্রায়ালের সম্পূর্ণ তথ্য জমা দিতে হবে। তারপরই তৃতীয় পর্বের ট্রায়ালের জন্য এগোতে পারবে তারা।
উল্লেখ্য, আইসিএমআরের সহায়তায় কো-ভ্যাক্সিন তৈরি করেছে ভারত বায়োটেক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিন করোনার ডবল মিউট্যান্ট স্ট্রেন বি.১.৬১৭ কে রুখতে পারে বলেই দাবি করেছে বিভিন্ন গবেষণা।
আরও পড়ুন- ফের মানবিক সোনু! করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে ফ্রান্স থেকে অক্সিজেন প্লান্ট আনছেন অভিনেতা
মঙ্গলবার মার্কন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইজ়ার-বায়োএনটেকের টিকাকে ১২ বছর বয়সীদের ওপর প্রয়োগে অনুমতি দিয়েছে। চিকিৎসকদের মতে, এই মহামারিতে শিশুদের ওপর প্রয়োগ করার মতো যদি কোনও টিকার সন্ধান মেলে, তাহলে এই পরিস্থিতি খানিকটা সামাল দেওয়া যাবে। এই কারণে ভারত বায়োটেকের এই ত্রায়ালে বেশ খুশি বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে যে, ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন তৃতীয় পর্বের ট্রায়ালের আগেই তা ৮১ শতাংশ কার্যকারিতার প্রমাণ দিয়েছে।





