কেরলের বাম সরকারের পাকিস্তান প্রেম : অভিযোগ কংগ্রেসের

কেরালার বামেদের বিরুদ্ধে পাকিস্তান ও সংখ্যালঘুদের প্রতি সহানুভূতি পূর্ণ মনোভাবের অভিযোগ আগে থেকেই ছিল | তা আরেকবার জোরালোভাবে সামনে নিয়ে এল কেরালা কংগ্রেস | শুরু হল বামেদের পাকিস্তান প্রেম নিয়ে নয়া বিতর্ক| কংগ্রেসের অভিযোগ, এই বছর কেরালা সিভিল সার্ভিস পরীক্ষার যে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয় ,তার মধ্যে অন্তত ৬টি প্রশ্ন পাকিস্তানের ২০০১ সালে হওয়া সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য হওয়া পরীক্ষা থেকে ধার করা বলে দাবি কংগ্রেসের | যদিও এই দাবি সঙ্গে সঙ্গে প্রায় খারিজ করে দেয় কেরালা পাবলিক সার্ভিস কমিশন, চেয়ারম্যান এস কে শাকির বলেন,

[bs-quote quote=”অনেক সময়ই হয় এই মিল থাকাটা অস্বাভাবিক নয় | কারণ পরীক্ষার প্রশ্ন পত্র তৈরি করেন শিক্ষাবিদেরা | তাদের কাছে একই পাঠ্যক্রম গুরুত্বপূর্ণ মনে হতেই পারে | আর তার ভিত্তিতেই প্রশ্ন করলেই তা এক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় |” style=”style-17″ align=”center” author_name=”এস কে শাকির” author_job=”পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান”][/bs-quote]

ঘটনার সূত্রপাত যখন কেরালার বিধায়ক পি টি থমাস একটি ভিডিও পোস্ট করে বলেন যে পাকিস্তানের সিভিল সার্ভিসের প্রশ্নপত্রে কেরালায় পরীক্ষা হচ্ছে | তার নীচে থমাস লেখেন, কেরল সরকারের চূড়ান্ত গাফিলতির নজির এই ঘটনা | থমাসের ফেসবুক থেকে শেয়ার করা এই ভিডিও দেখেই তার পাল্টা উত্তর দেয় পাবলিক সার্ভিস কমিশন | শুধু এই অভিযোগই নয় | কেরালা পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন অবিকল মিল থাকার অভিযোগ ওঠে বেসরকারি কোচিং সেন্টারের দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে | সেখানেও সরকারি কর্মীদের সঙ্গে ওই বেসরকারি প্রতিষ্ঠানটির যোগসূত্র খুঁজে পেতে চাইছে অনেকেই |

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment