BREAKING: গ্রেফতার হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী

ন্যাশনাল হেরাল্ড মামলায় গতকাল দু’দফায় প্রায় দশ ঘণ্টা ধরে ইডির জেরা মুখে করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এরপর আজ, মঙ্গলবার ফের তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেয় ইডি। সেই অনুযায়ী এদিন সকাল ১১টা নাগাদ ইডির দফতরে পৌঁছেছিলেন তিনি।

গতকাল, সোমবার কংগ্রেস কর্মীদের বিক্ষোভের কথা মাথায় রেখেই দিল্লি পুলিশ বেশ সতর্ক ছিল এদিন। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা আটকে ব্যারিকেড দেওয়া হয়েছিল। কংগ্রেসের সদর দফতর- সহ বেশ কিছু এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা।

গতকালের মতো আজও রাহুল গান্ধীকে তলবের প্রতিবাদে বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকরা দিল্লি পুলিশের তরফে তাঁদের ধরপাকড় শুরু হয়। জোর করে টেনে হিঁচড়ে বাসে তোলা হয় বিক্ষোভকারীদের।

এই নিয়ে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, “আমাদের সত্যাগ্রহ জারি থাকবে”। তিনি আরও বলেন যে রাহুল গতকাল সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। আজও তাঁকে যা জিজ্ঞাসা করা হবে আর তিনি উত্তর দেবেন।

এরই মধ্যে কংগ্রেসের শীর্ষ নেতারা রাহুলের সমর্থনে স্লোগান তোলেন। দিল্লি পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বেঁধে যায় তাদের। এরপরই পুলিশ অধীর চৌধুরী-সহ রণদীপ সুরজেওয়ালা, গৌরব গগৈ, কেসি বেণুগোপাল রাওয়ের মতো শীর্ষ নেতাদের গ্রেফতার করে। তাদের ইতিমধ্যেই বদরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রণদীপ সুরজেওয়ালার দাবী, মোদী সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন রাহুল। সেই কারণে তাঁর কণ্ঠরোধ করতেই ইডিকে দিয়ে তদন্ত করাচ্ছে কেন্দ্রীয় সরকার।

RELATED Articles

Leave a Comment