এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অসত্যাগ্রাহী’ আখ্যায়িত করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মধ্যপ্রদেশের রেওয়াতে এশিয়ার ‘বৃহত্তম’ সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন রাহুল। এই তাপবিদ্যুৎ কেন্দ্র বড় বটে, কিন্তু এশিয়ার বৃহত্তম নয়! দাবি কংগ্রেসের। ভারতেই আরও অন্তত তিনটি সৌরবিদ্যুৎ কেন্দ্র আছে, যেখানে রেওয়ার থেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। তাই প্রধানমন্ত্রী একজন ‘অসত্যাগ্রহী’।
https://twitter.com/RahulGandhi/status/1281794906948726784?s=20
প্রসঙ্গত, গত শুক্রবার রেওয়ার এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উনি এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেশের মানুষের প্রতি উৎসর্গ করে বলেন যে এটা রাজ্যের সমস্ত গরিব ও মধ্যবিত্ত মানুষের উপকার করবে সেই সঙ্গে পরিবেশকে রক্ষা করবে এই তাপবিদ্যুৎ কেন্দ্র।এরপরেই তাঁর দপ্তর থেকে টুইট করে দাবি করা হয়, এটিই এশিয়ার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
https://twitter.com/INCIndia/status/1281871740734369795?s=20
কংগ্রেস এই ব্যাপারে আপত্তি তুলেছে। কংগ্রেসের দাবি এই তাপবিদ্যুৎ কেন্দ্র এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র তো নয়ই এমনকি ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রও নয়। এই নিয়ে প্রধানমন্ত্রীকে বেনজির কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের করা সেই টুইটটিকে রিটুইট করেন এবং ক্যাপশনে মাত্র একটি শব্দ লিখেছেন, ‘অসত্যাগ্রহী’। কংগ্রেস নেতার এই টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
তবে রাহুল গান্ধী একা নন তাঁর সঙ্গে দোসর হিসেবে তাঁর গোটা দলই রয়েছে। কংগ্রেসের দাবি, রাজস্থানের যোধপুরের ভাদলা সোলার পার্ক দেশের বৃহত্তম। সেখানে ২ হাজার ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। কর্ণাটকের শক্তিস্থল সোলার প্রজেক্ট দেশের দ্বিতীয় বৃহত্তম। এখানে প্রায় ২ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো সব কংগ্রেস আমলে তৈরি। তাই বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির কৃতিত্বটা কংগ্রেসেরই পাওয়া উচিত বলে দাবি করছে রাহুল গান্ধীর দল।
অন্ধ্রপ্রদেশের কুর্নুল আল্ট্রা মেগা সোলার পার্ক দেশের তৃতীয় বৃহত্তম। এখানে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। সেখানে রেওয়ার সোলার পার্কে বিদ্যুৎ উৎপন্ন হয় মাত্র ৭৫০ মেগাওয়াট। তাই প্রধানমন্ত্রীর দাবিকে মিথ্যা বলে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন রাহুল।





