‘মোদীকে হত্যার ২০ কেজি জন্য আরডিএক্স জোগাড় করেছি, পারলে আটকে দেখাও’, প্রধানমন্ত্রীকে হত্যা করার ছক ফাঁস, তদন্ত শুরু NIA-এর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার ছক ফাঁস। এই ঘটনায় দ্রুত তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সূত্রের খবর, একটি ই-মেল মারফত নরেন্দ্র মোদীকে হত্যার ছকের কথা জানিয়েছে এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি। এমনকি, সে এও দাবী করেছে যে প্রধানমন্ত্রীকে হত্যার জন্য চোরাপথে ২০ কেজি আরডিএক্স মজুত করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি এনআইয়ের মুম্বই অফিসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি ইমেল পাঠায়। সেই মেলে লেখা ছিল, “আমি গোটা ভারতে ২০টি হামলার প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী মোদী আমার জীবন ধ্বংস করেছেন। তাই তাঁকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি আমি”।

এখানেই শেষ নয়, ওই হুমকি মেলে আরও লেখা ছিল, “আমি কাউকে ছাড়ব না। দু’কোটি মানুষকে খতম করে দেব। ইতিমধ্যে কয়েকজন সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগ করে ফেলেছি আমি। এমনিতেই মানুষ মারা যাচ্ছে, এবার তারা আমার বোমায় মরবে। ফেব্রুয়ারির ২৮ তারিখ এই কাজের জন্য স্লিপার সেল সক্রিয় হয়ে গিয়েছে। যদি পারো আমাকে আটকে দেখাও”।

প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি মেল আসতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তৎপর হয়েছে। এই মেল কোথা থেকে এসেছে, সেই আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা চলছে। বিস্ফোরক মজুত করে দাবী কতটা সত্যি, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে এই ধরণের ঘটনা নতুন কিছু নয়।

এর আগেও গোয়েন্দারা জানিয়েছিলেন যে স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদীকে হত্যা করার পরিকল্পনা করছে ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিরা। জঙ্গি নাশকতার কথা মাথায় রেখে কেন্দ্রীয় গোয়েন্দারা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন যাতে তিনি বুলেটপ্রুফ এনক্লোজারের মধ্যে থেকে ভাষণ দেন।

RELATED Articles