চিনে হওয়া একটি গবেষণা থেকে জানা যাচ্ছে মাছি থেকেও ছড়াতে পারে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ। সেই গবেষণার রিপোর্ট-এ প্রকাশিত হয়েছে চিকিত্সা সংক্রান্ত একটি আন্তর্জাতিক ম্যাগাজিন ‘দ্য ল্যান্সেট’-এ। প্রসঙ্গত, ল্যান্সেট বিশ্বের সবথেকে পুরনো মেডিক্যাল ম্যাগাজিন।
T 3481 – A study in the @TheLancet shows that coronavirus lingers on human excreta much longer than in respiratory samples.
Come on India, we are going to fight this!
Use your toilet: हर कोई, हर रोज़, हमेशा । Darwaza Band toh Beemari Band! @swachhbharat @narendramodi @PMOIndia pic.twitter.com/VSMUHdjXKG— Amitabh Bachchan (@SrBachchan) March 25, 2020
গবেষণায় বলা হয়েছে, মাছির মাধ্যমে করোনা-আক্রান্ত ব্যক্তির মল থেকে অন্য ব্যক্তির ওপর এই ভাইরাস সংক্রমিত হতে পারে। ম্যাগাজিনের ওই রিপোর্টের ছবি তুলে ট্যুইট করেছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি গবেষণাকে উল্লেখ করে বলেছেন, ‘মানুষের শ্বাস-প্রশ্বাসের চেয়ে করোনাভাইরাস অনেকক্ষণ বেশি বেঁচে থাকতে পারে শরীর থেকে নিষ্ক্রমিত মলে। কোনও মাছি প্রথমে খোলা জায়গায় করোনা আক্রান্তের ত্যাগ করা মলের ওপর বসে সেখান থেকে কোনও খাবারের ওপর গিয়ে বসে, তাহলে ভাইরাস সংক্রমিত হতে পারে।’
বিগ বির ওই ট্যুইট তারপরে রিট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।





