১৪ ই এপ্রিল পর্যন্ত ব্যক্তিগত যানবাহন নিষিদ্ধ করল কর্ণাটক পুলিশ

দেশব্যাপী লকডাউনের মূল উদ্দেশ্য হ’ল যাতে দেশবাসী করোনাভাইরাসের বিরুদ্ধে বাড়ির ভিতরে থেকে করোনা সংক্রমণ রোধ করতে পারে। সামাজিক দূরত্বই এখন করোনা মোকাবিলার একমাত্র উপায়।

সারা বিশ্বে এখন একটিই কার্যকরী স্লোগান, ‘বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন’। তবে এরপরেও এমন কিছু মানুষ রয়েছেন যারা লকডাউন নির্দেশাবলী মেনে চলছেন না এবং তাদের পরিবারের সদস্য এবং আশেপাশের লোকদের জীবন বিপন্ন করে তুলছেন।

এই পরিস্থিতিতে লকডাউন কার্যকরী করার উদ্দ্যেশে একটি সাহসী পদক্ষেপ নিল কর্ণাটক পুলিশ।

পয়লা এপ্রিল কর্ণাটকের পুলিশ কমিশনার ভাস্কর রাও টুইটারে বলেছিলেন, “এটি কোনও এপ্রিল ফুলের মজা নয়, ১৪ ই এপ্রিল পর্যন্ত দু’ / চার চাকার গাড়ি ব্যবহার নিষিদ্ধ। আপনি যদি এই লকডাউন আইনটিকে উপেক্ষা করেন তবে আমরা আপনার গাড়িটি বাজেয়াপ্ত করব।”

https://twitter.com/DgpKarnataka/status/1245189747401613312

এই নিষেধাজ্ঞা রাজ্যটিতে পয়লা এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে এবং পুরো লকডাউন সময়কাল অর্থাৎ, ১৪ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

https://twitter.com/deepolice12/status/1245253586461716480

রাজ্যের বাসিন্দাদের যে কোনও রকম জিনিস কেনাকাটা করতে নিকটতম মুদি বা ওষুধের দোকানে হেঁটে যাবা পরামর্শ দেওয়া হয়েছে। কেউ যদি নিয়মের অন্যথা করে তবে তাদের যানবাহনগুলি রাজ্য পুলিশ দ্বারা বাজেয়াপ্ত করা হবে। লকডাউন পিরিয়ড শেষ হলে সেগুলি আবার ফিরিয়ে দেওয়া হবে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর