যোগী আদিত্যনাথের সরকারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান! করোনা মোকাবিলায় কুর্নিশ প্রতিবেশীর!

লকডাউন হয়তো উঠে গেছে কিন্তু কমেনি করোনা সংক্রমনের হার। উপরন্তু দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা বিশ্বে প্রথম পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে ভারত। তবে এই দেশের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার যেভাবে করোনা মোকাবিলা করছেন তার ভূয়ষী প্রশংসা করলেন পাকিস্তানের নামী দৈনিক দ্যা ডন-এর সম্পাদক।

https://twitter.com/Fahdhusain/status/1269650841893588997?s=20

পাকিস্তান সরকার যেভাবে করোনা প্রতিরোধ করতে গিয়ে হাবুডুবু খাচ্ছে তা নিয়ে সম্প্রতি একটি নিবন্ধ লিখেছেন পত্রিকাটির ইসলামাবাদ সংস্করণের সম্পাদক ফাদ হুসেন। রবিবার একটি টুইট করে উত্তর প্রদেশের মতো রাজ্যে যেভাবে কঠোরতার সঙ্গে লকডাউন মেনে চলা হয়েছে তার প্রশংসা করেছেন ফাদ। তাঁর দাবি, উত্তরপ্রদেশের যে পরিমাণ জনসংখ্যা, প্রায় সেই এক‌ই পরিমাণ জনসংখ্যাই রয়েছে পাকিস্তানে। তার পরেও করোনা মোকাবিলায় টালমাটাল খান সরকার।

রবিবার একটি গ্রাফ টুইট করেছেন দ্যা ডন সম্পাদক। সেখানে করোনায় পাকিস্তানে মৃত্যু ও উত্তরপ্রদেশে মৃত্যু সংখ্যার তুলনা বিচার করা হয়েছে। পাকিস্তানের জনসংখ্যা ২০.৮ কোটি। অন্যদিকে উত্তরপ্রদেশের জনসংখ্যা ২২.৫ কোটি। তার পরেও পাকিস্তানে করোনায় মৃত্যু উত্তরপ্রদেশের সাতগুণ।

মহারাষ্ট্রের করোনা সংক্রমণের সঙ্গেও পাকিস্তানের তুলনা করেছে ফাদ। এক টুইটে তিনি লিখেছেন, উত্তর প্রদেশে করোনায় মৃত্যুর হার মহারাষ্ট্রের থেকে অনেক কম। অন্যদিকে, মহারাষ্ট্রে জিডিপির হার ও তরুণদের সংখ্যা বেশি হওয়া সত্বেও মৃত্যু হার বেশি। করোনা মোকাবিলায় উত্তরপ্রদেশে ঠিক পদক্ষেপ নিয়েছে। মহারাষ্ট্র তা নিতে পারেনি। উত্তরপ্রদেশের তুলনায় পাকিস্তানে জনঘনত্ব কম, জিডিপির হার বেশি। তার পরেও মৃত্যু ঠেকাতে ব্যর্থ পাক সরকার।

RELATED Articles

Leave a Comment