হাইড্রক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন কি করোনা রুখতে সক্ষম? কী বলছেন বিজ্ঞানীরা?

তবে কি আশার আলো পাওয়া গেল? শেষ হবে করোনা প্রকোপ? একদল ফরাসি গবেষকদের গবেষণা সেই ইঙ্গিতই দিচ্ছে। এই গবেষকরা সম্প্রতি একটি ওপেন লেবেল নন randomised ক্লিনিকাল ট্রায়াল করেছেন। সেখানেই তাঁরা দাবি করেছেন, হাইড্রক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন মিশ্রিত ড্রাগ করোনা প্রতিরোধে অনেকটাই সক্ষম। করোনার জেরে বিশ্বে মৃত্যু মিছিল চলছে, মৃতের সংখ্যা ১৫০০০ এর কাছাকাছি পৌঁছে গিয়েছে।

কী জানা গিয়েছে গবেষণায়? একদল ফরাসি গবেষক এই গবেষণা করেছেন। নতুনভাবে করোনা আক্রান্ত চীনের কিছু রোগীর উপর এই মিশ্রণটি কাজ করেছে বলে দাবি করছেন এই ফরাসি গবেষকরা। গবেষকরা মার্চের প্রথম সপ্তাহ থেকে ১৬ মার্চ পর্যন্ত একদল করোনা আক্রান্তের উপর রোজ ৬০০ মিলিগ্রাম হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করা হয়। তারপর তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সেই পরিপ্রেক্ষিতে তাদের উপর  এজিথ্রোমাইসিন প্রয়োগ করা হয় ।

এই ড্রাগ প্রয়োগের তিন থেকে ছয় দিনের মাথায় ২২জন রোগীর সুস্থ হয়ে ওঠার লক্ষণ দেখা যায়। হাইড্রক্সিক্লোরোকুইন এর সঙ্গে  এর প্রয়োগ এজিথ্রোমাইসিন এর প্রয়োগ রোগীদের দ্রুত সুস্থ হতে সহায়তা করছে। যদিও অত্যন্ত কমসংখ্যক রোগীর উপর এই পরীক্ষা চালানো হয়েছে কিন্তু গবেষণার ফল গবেষকদের মনে আশা জাগিয়েছে।

হাইড্রক্সিক্লোরোকুইন ম্যালেরিয়া সারাতে সাহায্য করে এবং এজিথ্রোমাইসিন ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া সারায়। ফ্রেঞ্চ ন্যাশনাল এজেন্সি ফর ড্রাগ সেফটি এবং ফ্রেঞ্চ এথিকস কমিটি এই পরীক্ষাকে মান্যতা দিয়েছে। এই গবেষণা নিশ্চিতভাবেই আশাপ্রদ কিন্তু জনগণের উপর প্রয়োগ করার আগে এখনও অনেক গবেষণা বাকি বলে বলছেন গবেষকরা।

আরও অন্যান্য খবর