তবলীগি ঘটনা ভারতে করোনা সংক্রমনের বর্তমান হারকে দ্বিগুন করতে চলেছে: দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, তাবলিগী জামাত-এর ঘটনার পরে করোনভাইরাস সংক্রমণের হার ৪.১ এর দ্বিগুণ হয়েছে। বর্তমানে সংক্রমনের হার ৪.১ শতাংশ ছিল কিন্তু দিন দিন যে হারে নতুন কেস আসছে তাতে এই হার দ্বিগুন হয়ে যাবে। আর এই ঘটনা না ঘটলে সংক্রমনের হার ৭.৮ শতাংশ হত।

এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বিবৃতি দেন, শনিবার থেকে এখনও অবধি প্রায় ৪৭২ টা নতুন কেস দাখিল হয়েছে। এরপর দেশে মোট সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭৪। আর মৃতের সংখ্যাও বেড়েছে দাঁড়িয়েছে ৭৯। এখনো অবধি ২৬৭ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো অবধি দেশের ২৭৪ টি জেলায় কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে।

তিনি আরো বলেন মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবার তরফে একটি ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছিল। যেখানে তিনি সমস্ত রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব এবং সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপিদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে জেলা ম্যাজিস্ট্রেটদের চিকিৎসার সরঞ্জাম তৈরি এবং বিতরণের ক্ষেত্রে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা নিশ্চিত করতে বলা হয়।

মার্চের মাঝামাঝি সময়ে দিল্লিতে নিজামুদ্দিন এলাকায় তবলিগি জামাতের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রায় ২০০০ লোকের জনসমাবেশ ঘটে। সেখানে শুধু দেশের নয়, বাইরের দেশ থেকেও মানুষ এসেছিলেন এবং তাদের মধ্যেই ছিলেন করোনা আক্রান্ত কিছু মানুষ। এরপর অনুষ্ঠান শেষে তারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। নিজামুদ্দিন এলাকার পশ্চিমের অংশে এখন এই মারণ ভাইরাস আগুনের মতো ছড়িয়ে পড়ছে।

RELATED Articles

Leave a Comment