সামনেই এবারে দীপাবলি। আর দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নয়া সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার।
আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান যে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীপাবলির উপহার দিতে চলেছে কেন্দ্র। এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়ার দরুণ লাভবান হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মীরা।
সূত্রের খবর, আজ মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানানো হয়েছে যে, এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ১৫ শতাংশ থেকে বেড়ে হবে ১৭ শতাংশ। এবং এরজন্য কেন্দ্রের খরচ হবে বাড়তি ১৬ হাজার কোটি টাকা। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির দরুণ ৬২ লক্ষ পেনশনারও উপকৃত হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। গত জুলাই মাস থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীরা গত জুলাই এবং আগস্ট মাসের বেতনে এই বর্ধিত মহার্ঘ ভাতা এরিয়ার হিসেনে পেতে চলেছেন।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!