দিল্লিতে সিএএ নিয়ে দিনভর তান্ডব, পুলিশ কর্মী সহ মৃত ৪

একদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ। অন্যদিকে আইনের সমর্থনকারী ও পুলিশ। সোমবার দিনভর উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায় পাথর বৃষ্টি, অগ্নিসংযোগ, পুলিশের সামনে প্রকাশ্যে গুলিচালনার ঘটনায় এক পুলিশ কর্মী সহ মৃত্যু হয়েছে সহ ৪ জনের। গুরুতর আহত অবস্থায় গুরু তেজ বাহাদুর হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৫০ জন।

এদিকে সারাদিনের ঘটনার পর অবশেষে মুখ খুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান জানিয়েছেন, গন্ডগোলের কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (ক্রাইম) সতীশ গোলচা জানিয়েছেন, ‘আমরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের যথাযোগ্য চালাচ্ছি। আমরা সকল সাধারণ মানুষকে অনুরোধ জানাই যাতে তারা শান্তি বজায় রাখার জন্য এগিয়ে আসেন এবং দিল্লি পুলিশকে সাহায্য করেন। অবস্থা আয়ত্তে আনতে রাতভর স্পর্শকাতর এলাকাগুলিতে ফুট মার্চ করবে পুলিশ।’ গন্ডগোলের যে একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির যে এলাকাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তারমধ্যে সেলামপুর, জাফরাবাদ, চাঁদবাগ, মৌজপুর, বাবরপুর, ভজনপুরা ও গোকুলপুরি এলাকায় অতিরিক্ত গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে। তারমধ্যে দিল্লির ভজনপুরা এলাকায় সিএএ সমর্থনকারী ও প্রতিবাদীদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। গোকুলপুরি এলাকায় সোমবার সকালের সংঘর্ষে মৃত্যু দিল্লি পুলিশের হেড কনস্টেবল রত্তন লালের। তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ গোকুলপুরির অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে এমন খবর মিলেছে যে সিএএ সমর্থনকারীদের হাত থেকে বাঁচতে বাড়িতে গেরুয়া পতাকা লাগান কিছু মানুষ। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এমনকি পুলিশ বাড়ি বাড়ি গিয়ে কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

রিপিন উত্তর দিল্লির অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে জাফরাবাদে অবস্থান-বিক্ষোভ শুরু হওয়ার দিন বিজেপির যে নেতা কপিল মিশ্রা পুলিশের সামনে হুমকি দিয়েছিলেন তিনিও উত্তর পূর্ব দিল্লির মানুষকে উন্মত্ততা বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। সিএএ সমর্থনকারী বা প্রতিবাদকারী যেই হন না কেন তাঁদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। যেকোনো পরিস্থিতিতে দিল্লির মানুষের কাছে সৌভ্রাতৃত্ব বজায় রাখার অনুরোধ করেছেন তিনি।

এদিকে ঘটনার জেরে আগামীকাল উত্তর পূর্ব দিল্লির সকল স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment