“শিশুরা আর পৃথিবীতে নিরাপদ নয়…শ্বাস রোধ করছে প্রতি মুহূর্তে, ওদের বাঁচতে দিন!” জন্ম নিতেই ভবিষ্যৎ ঝুঁকিতে! কী কারনে উদ্বিগ্ন, সদ্য মাতৃত্বে পা রাখা দীপিকা পাড়ুকোন? কী ঘটেছে অভিনেত্রীর কন্যার সঙ্গে?

মুম্বইয়ের আকাশে হঠাৎ করেই নেমে এসেছে ঘন ধোঁয়াশার চাদর। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা এতটাই কমে যায় যে অনেকেই বিস্মিত হয়ে পড়েন। ক্রমশ অবনতির দিকে যেতে থাকা বায়ুর মান নিয়ে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। সামাজিক মাধ্যমে তিনি মুম্বইয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। শহরের শিশুদের স্বাস্থ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি আর অবহেলা করার মতো নয়। তাঁর মতে, যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি এয়ার কোয়ালিটি ইনডেক্স মানচিত্র শেয়ার করেন দীপিকা। সেই মানচিত্রে দেখা যায়, মুম্বইয়ের একাধিক এলাকায় দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। পোস্টের সঙ্গে অভিনেত্রী লিখেছেন, এই শহর এবং এখানকার শিশুদের যেন দম বন্ধ হয়ে আসছে। তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতি কি স্বাভাবিক বলে মেনে নেওয়া যায়। একই সঙ্গে তিনি শহরের প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরকে ট্যাগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ সেই উদ্বেগের সঙ্গে একমত হন।

বর্তমানে মুম্বইয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রায় ১৫৯ এর কাছাকাছি ঘোরাফেরা করছে, যা অস্বাস্থ্যকর বায়ুর মানের মধ্যে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার দূষণ দীর্ঘ সময় ধরে থাকলে শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। শুধু দীপিকাই নন, এর আগেও কয়েকজন অভিনেতা শহরের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, মুম্বইয়ের মতো ব্যস্ত মহানগরে দূষণের সমস্যা ক্রমশ বাড়ছে এবং এখনই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

অভিনেত্রী একটি আবেগঘন পোস্টে জানান, কয়েক বছর আগে প্রতিদিন সকালে কার্টার রোডে সমুদ্রের হাওয়া নিতে যেতেন তিনি। সেই সতেজ বাতাসই তাঁকে মুম্বই শহরের প্রেমে ফেলেছিল। কিন্তু এখন পরিস্থিতি এতটাই বদলে গেছে যে বাইরে বেরোনোর আগে মাস্ক পরতে হয়। তাঁর মতে, এই পরিবেশ যেন আবার মানুষকে মহামারীর সময়ের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। অন্যদিকে রিচা চাড্ডা এই পরিস্থিতিকে মানুষের তৈরি এক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন এবং বিষয়টি নিয়ে সরকারের যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ জন্মদিনেই অম্বরীশ ভট্টাচার্যকে খোঁচা রণজয়ের! ‘পালিয়ে যাওয়া বন্ধ কর এবার’, অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে একি বলে ফেললেন অভিনেতা?

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দীপিকা পাড়ুকোন। তাঁকে শীঘ্রই দেখা যাবে পরিচালক সিদ্ধার্ত আনন্দ এর নতুন ছবি কিং-এ। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন শাহরুখ খান সহ আরও কয়েকজন পরিচিত মুখ। এছাড়া ভবিষ্যতে তিনি আরও কিছু বড় বাজেটের ছবিতে কাজ করছেন বলে জানা গেছে। তবে কাজের ব্যস্ততার মাঝেও শহরের পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের বিষয়ে যে তিনি সমানভাবে সচেতন, এই ঘটনার মাধ্যমে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles