চীন-ভারত সংঘর্ষ নিয়ে ভুল তথ্য প্রকাশ করে মোদীকে বেনজির আক্রমণ রাহুলের, পাল্টা জবাব দিল প্রতিরক্ষামন্ত্রক

ভারতের মাটিকে চীনের হাতে সঁপে দিয়েছে প্রধানমন্ত্রী। তিনি চীনের মোকাবিলা করতে ব্যর্থ। গতকাল শুক্রবার এমনই গুরুতর অভিযোগ করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, নরেন্দ্র মোদী কাপুরুষ। তিনি দেশের সেনাবাহিনীর আত্মবলিদানকে অসম্মান করছেন। এর মন্তব্যের বিরোধিতা করে গতকালই বিজেপির পক্ষ থেকে রাহুলকে মোক্ষম জবাব দেওয়া হয়। এরপর তাঁকে পাল্টা জবাব দিতে কসুর করল না দেশের প্রতিরক্ষামন্ত্রকও।

এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয় যে ভারতীয় সেনা প্যাংগং লেকের ফিঙ্গার ফোর পর্যন্ত রয়েছে, এ তথ্য সম্পূর্ণ ভুল। ভারতের মানচিত্র অনুযায়ী, চীন যে সমস্ত এলাকা দখল করে রেখেছে, এর মধ্যে কিছু এলাকা ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। প্রায় ৪৩ হাজার বর্গকিলোমিটার ভারতের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখা ফিঙ্গার এইট পর্যন্ত রয়েছে। ফিঙ্গার এইট পর্যন্ত ভারতীয় সেনার তরফে নজরদারি চালানো হচ্ছে।

এও বলা হয় যে, চীনের সঙ্গে আলোচনার সময় ভারতের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে ভারতীয় সেনা ফিঙ্গার এইট পর্যন্ত নজরদারি চালাবে। গোগরা হট স্প্রিং ও ডেপসাং ভ্যালি নিয়েও যে বিবাদ চলছে, তাও আলোচনার মাধ্যমেই মীমাংসা করা হবে। প্যাংগং থেকে সেনা সরিয়ে নেওয়ার ৪৮ ঘণ্টা পর এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, গতকাল, শুক্রবার রাহুল গান্ধী দাবী করেন যে মোদী নাকি ফিঙ্গার ফোর চীনকে সঁপে দিয়েছে। তাই এখন ভারতীয় সেনা ফিঙ্গার থ্রি-তে চলে এসেছে। তাঁর সেই তথ্য ভুল বলে জানিয়ে দিল প্রতিরক্ষামন্ত্রক। এই সঙ্গে এও স্পষ্টভাবে জানানো হয় যে এখন ভারতীয় সেনা ফিঙ্গার এইট পর্যন্ত নজরদারি চালাচ্ছে।

বলে রাখি, আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে প্যাংগং-এর উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে সেনা সরাতে রাজী হয়েছে ভারত ও চীন, উভয়পক্ষই। এরপরই সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল।

RELATED Articles