দিল্লিতে অশান্তি এড়াতে তৈরি হেল্পলাইন নম্বর, গ্রেফতার ১০৬

গত তিনদিনে কেবলমাত্র উত্তর দিল্লিতে অশান্তির জেরে মৃত্যু হয়েছে ২৪ জনের। গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন ২০০-এরও বেশি মানুষ। এমতাবস্থায় অবশেষে ১৮টি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১০৬ জনকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি পুলিশের পিআরও এমএস রনধাওয়া জানিয়েছেন, দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ সহ একাধিক প্রমাণ রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, আপাতত দিল্লির অবস্থা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনওরকম গন্ডগোলের খবর পেলে যাতে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় সেইজন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। দিল্লি পুলিশের পিআরও এমএস রনধাওয়া বলেন, ‘সমস্ত সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি কোনওরকম ভ্রান্তিমূলক খবরে কান দেবেন না। অন্যরকম গন্ডগোলের খবর শুনলে বা কোনও বিপদে পড়লে সরাসরি ২২৮২৯৩৩৪ ও ২২৮২৯৩৩৫ নম্বরে ফোন করুন।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment