রামলীলার সম্পূর্ণ বৃত্তান্ত নিয়ে ডিজিটাল ডায়েরি তৈরি হতে চলেছে অযোধ্যায়

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বহু বাধা-বিপত্তির পর ভগবান শ্রী রামের মন্দির তৈরী হতে চলেছে অযোধ্যাতে। গত ৫ আগষ্ট স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন অযোধ্যাতে মন্দিরের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে। এবার পুরুষোত্তম রামলালার শহরে রামায়ণের ওপর ভিত্তি করে তৈরি হবে ডিজিটাল ডায়েরি। চারটি গ্যালারি থাকবে এই ডিজিটাল ডায়েরিতে। এই ডায়েরি তৈরি করতে সাধুসন্তসহ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। ভগবান রামের জীবনকাল এর সম্পূর্ণ বিবরণ এর সাথে সাথে তিনি জীবদ্দশায় কোন কোন স্থানে গিয়েছেন, সে সমস্ত স্থান গ্যালারির অন্তর্ভুক্ত করা হবে এমনই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রয়াগরাজ, চিত্রকুট ইত্যাদি স্থান উক্ত ডিজিটাল ডায়েরির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্যালারি ভগবান শ্রী রামের জীবন সম্পর্কিত যাবতীয় তথ্যপ্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পর্যটকদের কাছে। এই গ্যালারীটি পুরোপুরি অযোধ্যার ভগবান শ্রী রামের চরিত্রের ভিত্তিতে হওয়া উচিত।

সভায় দশরথ মহলের মহন্ত দেবেন্দ্র প্রসদাচার্য বলেছিলেন যে, অযোধ্যার এই ডিজিটাল গ্যালারিটি শ্রী রামের পুরো জীবনলীলার ভিত্তিতে হওয়া উচিত। ভগবান শ্রী রামের জীবন সম্পর্কিত ডায়েরি তৈরির জন্য নোডাল বিভাগ এবং সরকারী পর্যায়ে রামায়ণের বিদ্বান এবং গবেষকদের একটি কমিটি গঠন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার ঝা এর মতে, কমিটি কর্তৃক প্রণীত বিষয়গুলি স্থানীয় সাধু সমাজের ব্যক্তিদের সিলমোহরের পরে, এটি চূড়ান্ত করা হবে ।

উল্লেখ্য, বর্তমানে রামজন্মভূমিতে প্রস্তুতি শুরু হয়েছে শ্রী রামের একটি অসাধারণ মন্দির নির্মাণের। মন্দির নির্মাণে ভক্তদের দান রূপে স্বর্ণ-রৌপ্যের ইঁট ছাড়াও তামার পাত আসতে শুরু করেছে। ভগবান রামলালার মন্দিরের নির্মাণ কাজ দ্রুত শেষ হোক এবং ভক্তদের আনাগোনা শুরু হোক এটাই কাম্য।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment