উঠে পড়েছেন সবাই! রাম মন্দিরের শিলান্যাস করে সবাইকে হাসপাতালে পাঠাবেন প্রধানমন্ত্রী! কটাক্ষ দিগ্বিজয় সিং-এর!

একদিকে সমস্ত বাধা কাটিয়ে উৎসবমুখর হয়ে উঠেছে যোগীর অযোধ‍্যা। অন‍্যদিকে সেই রাম মন্দিরের ভূমি পুজোকে ঘিরে ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা খোদ প্রধানমন্ত্রীর হাতে। আজ থেকেই রাম জন্মভূমিতে গণেশ পূজা দিয়ে শুরু হয়ে গেছে “ভূমি পুজো।” তার মধ্যেই জেগে উঠছেন ভারতীয় রাজনীতির একের পর এক চরিত্র। এবার বোমা বিস্ফোরণ মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-এর। একাধিক টুইট করে বিজেপি শিবিরের করোনা আক্রান্তদের নাম উল্লেখ করে তিনি প্রশ্ন করেছেন, “মোদীজী আপনি অশুভ সময়ে শিলান্যাস করে আর কত জনকে হাসপাতালে পাঠাবেন?”

https://twitter.com/digvijaya_28/status/1290116517963554818?s=20

শুধু তাই নয় হিন্দু ধর্ম নিয়ে একের পর এক আক্রমণাত্মক কথা বলেছেন দিগ্বিজয়। স্বরূপানন্দর নিদান টেনে এনে রাম মন্দিরের ভূমি পুজো সঠিক সময়ে হচ্ছে না, নরেন্দ্র মোদীর সুবিধা অনুসারে হচ্ছে, এটা কী ধরনের হিন্দুত্ব? এ প্রশ্নও করতে ছাড়েননি দিগ্বিজয়। এক‌ই সঙ্গে টুইট করে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলেছেন, “আপনিই মোদীজীকে বোঝান। আপনি থাকতে হিন্দু ধর্মের সব মর্যাদা কেন ভাঙা হচ্ছে?”

https://twitter.com/digvijaya_28/status/1290118283350351874?s=20

গতকাল উত্তর প্রদেশের প্রযুক্তি শিক্ষা মন্ত্রী কমল রানি বরুনের করোনায় মৃত্যুর পর রাম মন্দিরের ভূমি পুজোর প্রস্তুতি দেখতে যাননি যোগী। আজ সোমবার তিনি অযোধ্যা পৌঁছেছেন। ৫ই আগস্ট ভূমি পুজোর দিন অযোধ্যায় আসার জন্য কড়া নিরাপত্তার দিকে খেয়াল রাখা হচ্ছে। সম্পূর্ণ অযোধ্যা সিল করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূল অনুষ্ঠানের আগে কাউকে অযোধ্যায় ঢুকতে দেওয়া হবে না। তবে অমিত শাহের করোনা আক্রান্ত হওয়ার পর রাম মন্দিরের ভূমি পুজোয় আদৌ আসা উচিত কিনা, এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

RELATED Articles

Leave a Comment