ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দর্শনীয় স্থানগুলি কি কি? এখনই জেনে নিন।

দুদিনের ভারত সফরে আজ আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তাঁর দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল আগ্রার তাজমহল।

প্রথমে জল্পনা শুরু হয় যে, এই সফরে ট্রাম্পের সঙ্গে আগ্রায় যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু শনিবার সরকারি সূত্র মারফত জানানো হয় যে, ২৪ ফেব্রুয়ারি মোদীকে ছাড়াই আগ্রা যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওই বিবৃতিতে বলা হয়েছে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রা যাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে জড়িয়ে প্রকাশিত মিডিয়া রিপোর্ট আমরা দেখেছি। ভারতীয় তরফে কোনও প্রতিনিধি আগ্রায় থাকছেন না।’এছাড়া ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঐতিহাসিক তাজমহলের সাক্ষী করাতেই এই ব্যবস্থা।

সূত্রের খবর আগ্রায় সাক্ষাৎ না হলেও তার আগেই দুই রাষ্ট্রনেতা আহমেদাবাদে বৈঠকে বসবেন। এছাড়াও দিল্লিতেও তাঁদের সাক্ষাৎ হবে। যদিও এই সফরে প্রথমেই আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প এবং এই স্টেডিয়ামেই ১ লক্ষের অধিক দর্শকের সামনে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর