হতে পারত বড়সড় কোনও দুর্ঘটনা। কিন্তু ট্রেনের ড্রাইভারের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পেল যাত্রীসহ গোটা ট্রেন।
ঘটনাটি ঘটেছে ঝাঁসি ও করারি স্টেশনের মাঝে। জানা গিয়েছে, ০২০০১ হাবিবগঞ্জ-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস যাচ্ছিল দাতিয়ার দকে। এর সময়ই ইঞ্জিনের সঙ্গে বড় কিছুর ধাক্কা লাগার শব্দ পান ট্রেনচালক। এ শব্দ শোনা মাত্রই তিনি ট্রেন থামিয়ে দেন।
ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ। সূত্রের খবর অনুযায়ী, লাইনের উপর নির্দিষ্ট দুরত্বে পাথর রেখেছিল কেউ বা কারা। এই বড় আকারের পাথরে ধাক্কা খেয়ে ইঞ্জিন না কামড়া লাইনচ্যুত হতে পারত। এর জেরে ঘটতে পারত ভয়ংকর দুর্ঘটনা। কিন্তু ট্রেনচালকের তৎপরতায় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় যাত্রীবাহী ট্রেনটি।
লাইনে রাখা পাথরগুলি মধ্যে দুটি পাথরের সঙ্গে ইঞ্জিন ধাক্কা লাগতেই জোরে শব্দ হয়। এর ফলে চালক ট্রেন থামিয়ে দেন। এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন রেলপথ পরীক্ষক, লোকো পরীক্ষক। কিন্তু আদৌ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!