একদম নামমাত্র খরচে ভারতে ইন্টারনেট বিপ্লব আনতে চলেছে ইলন মাস্কের স্টারলিঙ্ক, জানুন সম্ভাব্য দাম ও পরিষেবার তথ্য

ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প Starlink এবার ভারতেও তার পরিষেবা শুরু করতে চলেছে। সম্প্রতি ৬ জুন ভারত সরকারের টেলিকম দপ্তরের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ লাইসেন্স পাওয়ার পর এ দেশে পরিষেবা চালু করার পথে এক বড় ধাপ এগিয়ে গেল তারা।

স্টারলিঙ্কের সম্ভাব্য দাম ও পরিষেবার তথ্য

সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১২ মাসের মধ্যেই ভারতে পরিষেবা চালু হবে। স্টারলিঙ্কের ইন্টারনেট প্যাকেজের সম্ভাব্য মাসিক খরচ হতে পারে ৩,০০০ টাকা, এবং এককালীন কিট কেনার জন্য খরচ হতে পারে ৩৩,০০০ টাকা, জানিয়েছে CNBC আওয়াজ।

গ্রামীণ ভারত স্টারলিঙ্কের মূল লক্ষ্য

কম ফাইবার কানেকশন এবং মোবাইল নেটওয়ার্ক সুবিধা যেখানে সীমিত, সেখানেই স্টারলিঙ্কের লক্ষ্য। সংস্থা জানিয়েছে, তারা লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ৬০০ থেকে ৭০০ Gbps ব্যান্ডউইথ সরবরাহ করবে, যা মূলত গ্রামীণ ও দুর্গম অঞ্চলের ইন্টারনেট চাহিদা পূরণ করবে।

ভারতে এখন পর্যন্ত সবচেয়ে সস্তা মোবাইল ডেটা পরিষেবা মিললেও, স্টারলিঙ্ক নিজের পরিষেবাকে প্রিমিয়াম সেগমেন্টে রাখতে চায়, যেখানে অন্যান্য বিকল্প নেই।

দামের আগের অনুমান ও বর্তমান হালচাল

স্টারলিঙ্কের প্রাক্তন ভারতীয় প্রধান সঞ্জয় ভর্গব পূর্বে জানিয়েছিলেন, পরিষেবা চালুর প্রথম বছরে খরচ হতে পারে ১.৫৮ লক্ষ টাকা এবং পরের বছরে তা কমে ১.১৫ লক্ষে নামবে। তবে নতুন দামে এই খরচ অনেকটাই কমে এসেছে, যা বাংলাদেশের বর্তমান স্টারলিঙ্ক পরিষেবার দামের সমান (৩,০০০ টাকা/মাস ও ৩৩,০০০ টাকা হার্ডওয়্যার খরচ)। সেখানে প্রথম বছরে মোট খরচ প্রায় ৬৬,০০০ টাকা।

এশিয়ায় ধীরে ধীরে বিস্তার স্টারলিঙ্ক-এর

জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভুটান এবং বাংলাদেশে ইতিমধ্যেই পরিষেবা দিচ্ছে স্টারলিঙ্ক। রেসিডেনশিয়াল লাইট প্ল্যান সাধারণত ২,৬০০ টাকা থেকে ৩,০০০ টাকা প্রতি মাসে উপলব্ধ, আর স্ট্যান্ডার্ড প্ল্যান ৪,০০০টাজা–৬,০০০টাকা পর্যন্ত।

তবে এখনও স্টারলিঙ্ককে ভারতের বাজারে পুরোপুরি প্রবেশ করতে হলে টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI)-এর তরফে স্পেকট্রাম সংক্রান্ত অনুমোদন পেতে হবে, যা বর্তমানে DOT-র বিবেচনায় রয়েছে।

আরও পড়ুনঃ BSNL নম্বর চালু রাখতে সেরা রিচার্জ! ফ্রি কলিং ও ডেটা বেনিফিট একসাথে, জানলে অবাক হবেন!

যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে খুব শীঘ্রই ভারতের দুর্গম ও নেটওয়ার্কবিহীন গ্রামাঞ্চলও উপভোগ করতে পারবে বিশ্বমানের স্যাটেলাইট ইন্টারনেট, ইলন মাস্কের হাত ধরে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর