ভারতে আজ প্রায় প্রতিটি বাড়িতেই মোবাইল কানেকশন পৌঁছে গিয়েছে। অনেকেই এখন একের অধিক মোবাইল নম্বর ব্যবহার করেন। যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার পাশাপাশি সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর একটি নম্বর অনেকের কাছেই থাকে। আপনি যদি বিএসএনএল নম্বরটি অ্যাকটিভ বা চালু রাখতে চান এবং খরচ কম রাখতে চান, তাহলে এমন একটি রিচার্জ প্ল্যান দরকার যা কম খরচে নম্বর চালু রাখবে এবং সঙ্গে কিছু বেসিক সুবিধাও দেবে।
BSNL নম্বর অ্যাকটিভ রাখার সেরা রিচার্জ প্ল্যান
বিএসএনএল তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য নানা ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। এর মধ্যে কিছু প্ল্যান রয়েছে যা বিশেষভাবে নম্বরটি অ্যাকটিভ রাখার পাশাপাশি কল ও ডেটা বেনিফিটও দেয়। এই ধরনেরই একটি বাজেট-ফ্রেন্ডলি এবং কার্যকরী প্ল্যান হল ১৯৭ টাকার রিচার্জ।
এই ১৯৭ টাকার প্ল্যানে ৭০ দিন পর্যন্ত নম্বর অ্যাকটিভ থাকে। এর মধ্যে প্রথম ১৫ দিন পাওয়া যায় আনলিমিটেড কলিং এবং ফ্রি রোমিং সুবিধা। এছাড়াও, প্রথম ১৫ দিনের জন্য প্রতিদিন ২জিবি ডেটা পাওয়া যায়। যদিও প্রতিদিনের ২জিবি ব্যবহার হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৪০KBPS হয়ে যায়। একইসঙ্গে, ওই ১৫ দিনের জন্য দৈনিক ১০০টি ফ্রি এসএমএসও দেওয়া হয়।
আরও পড়ুনঃ Digha Jagannath Temple : আজ রাজ্যজুড়ে মিলবে মহাপ্রভুর খোয়া ক্ষীরের প্রসাদ, দিঘা থেকে শুরু মহোৎসবের যাত্রা!
যারা বিএসএনএল নম্বরটি শুধু চালু রাখতে চান এবং মাঝেমধ্যে কল বা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত উপযোগী।





