মর্মান্তিক! চালকের আসনে বাবা, পাশের আসনে করোনায় মৃত মেয়ের প্লাস্টিকে মোড়া দেহ, ছবি দেখে কাঁদল নেটদুনিয়া

এ এক অদ্ভুত মন খারাপ করা ছবি! যে বাবার পাশে বসে হাসিমুখে ঘুরতে যেতো মেয়ে। সেই বাবার পাশে বসেই শ্মশানে গেল তাঁর দেহ। হ্যাঁ, এমনই হৃদয়বিদারক ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ঘটনাটি রাজস্থানের। ‌করোনায় আক্রান্ত হয় রাজস্থানের কোটার বাসিন্দা সীমা।

আরও পড়ুন- যশের মধ্যে আরও এক বিপদ, কলকাতায় টর্নেডো ১২টা পর্যন্ত, বাড়িতে থাকার পরামর্শ সকলকে

কোটার এক হাসপাতালে ভর্তিও করা হয় তাঁকে। কিন্তু জীবন রক্ষা হলো না । রবিবার হাসপাতালেই মৃত্যু হয় ওই তরুণীর। এরপর দাহ করার তোড়জোড়। ‌মেয়েকে ঝালাওয়ারের শ্মশানে নিয়ে যাওয়া হবে বলে স্থির করেন তাঁর বাবা। শ্মশানের দূরত্ব বাড়ি থেকে ৮৫ কিলোমিটার। ওই রাস্তাটুকু যেতে ৩৫ হাজার টাকা দাবি করে বসে অ্যাম্বুলেন্স চালক। সামর্থ্যহীন বাবা এবার সিদ্ধান্ত নেন মেয়েকে নিজেই গাড়িতে পাশে বসিয়ে শ্মশান অবধি নিয়ে যাবেন। চালকের আসনে বাবা, পাশের আসনে প্লাস্টিকে মোড়া মেয়ের দেহ।

আরও পড়ুন- ‘যশ’-এর জেরে প্রবল জলোচ্ছ্বাস দিঘায়, ফুঁসছে সমুদ্র, জারি লাল সতর্কতা

সেই ভাবেই পৌঁছন শ্মশানে। আর এই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মানুষের অসহায়তার এ এক করুণ ছবি। মানবসমাজের এই ভয়াবহ অবস্থার সময় একদল নাগাড়ে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করে যাচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্ত শুরু হয়েছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে।

 

আরও অন্যান্য খবর