পাকসীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় প্রাণ হারাল ৫ জন, এলাকা জুড়ে খানা তল্লাশি

আজ সাতসকালে ফের পাক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় কয়েকজন। তাঁরা পাকিস্তান থেকে ভারতের পাঞ্জাব সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় বিএসএফ জওয়ানরা। তাতেই মারা গেল ৫ অনুপ্রবেশকারী।

শনিবার পাঞ্জাবের তরনতারন জেলার ভারত-পাক সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালায় ৫ অনুপ্রবেশকারী। ঘটনাটি দেখতে পেয়ে বাধা দেন সেখানে উপস্থিত বিএসএফ জওয়ানরা। এরপর বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায় ওই ৫ জন। এরপর বিএসএফও পাল্টা গুলি চালায়। ঘটনায় ৫ জনই শেষ হয়। ঘটনাটি ঘটেছে ভিখিইন্দি সাব ডিভিশনের ডাল গ্রামে।

এই ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে আর কেউ সীমান্ত পেরিয়ে আসার চেষ্টা চালাচ্ছে কিনা!

প্রসঙ্গত, এই ঘটনা প্রসঙ্গে সীমান্তরক্ষী বাহিনী এক সংবাদসংস্থাকে জানিয়েছে, শনিবার ভোর পাঁচটা নাগাদ পাঞ্জাবের তরনতারনে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে এপাড়ে চলে আসে বেশ কয়েকজন। এরপর হঠাৎই তাদের গতিবিধির ওপর নজর পড়ে যায় বিএসএফের ১০৩ নম্বর ব্যাটালিয়নের। এমনকি তাঁরা ওই ৫ জনকে থামতেও বলে। কিন্তু তারা উল্টে বিএসএফকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলিযুদ্ধ। তবে শেষ অবধি এই যুদ্ধে ওই ৫ জন মারা যায়। এরপর বিএসএফ ওই এলাকা থেকে একে ৪৭ রাইফেল, ব্যাগ ও পিস্তল উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

RELATED Articles

Leave a Comment