গত বছরেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়াও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবী তোলা জন বারলা। আবার এদ্দদিকে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা শান্তনু ঠাকুর বা বাঁকুড়ার সুভাষ সরকার, সকলেই ঠাঁই পেলেন মোদীর মন্ত্রিসভায়।
আজ, বুধবার মন্ত্রিসভার রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্গঠিত এই মন্ত্রিসভায় নতুনভাবে জায়গা দেওয়া হয়েছে ৪৩ জনকে, তারা আজই শপথ নিতে চলেছেন।
এক নজরে শপথ নিতে চলা ৪৩ মন্ত্রী-
১. নারায়ণ টাটু রাণে
২. সর্বানন্দ সোনওয়াল
৩. বীরেন্দ্র কুমার
৪. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
৫. রামচন্দ্র প্রসাদ সিংহ
৬. অশ্বিনী বৈষ্ণব
৭. পশুপতি কুমার পারস
৮. কিরেন রিজুজু
৯. রাজকুমার সিংহ
১০. হরদীপ সিংহ পুরী
১১. মনসুখ মান্ডব্য
১২. ভূপেন্দ্র যাদব
১৩. পরসোত্তম রুপালা
১৪. জি কিষেণ রেড্ডি
১৫. অনুরাগ সিংহ ঠাকুর
১৬. পঙ্কজ চৌধুরী
১৭. অনুপ্রিয়া সিংহ প্যাটেল
১৮. সত্যপাল সিংহ বাঘেল
১৯. রাজীব চন্দ্রশেখর
২০. শোভা করন্ডালাজে
২১. ভানুপ্রতাপ সিংহ বর্মা
২২. দর্শনা বিক্রম জারদোসা
২৩. মীনাক্ষী লেখি
২৪. অন্নপূর্ণা দেবী
২৫. এ নারায়ণস্বামী
২৬. কুশল কিশোর
২৭. অজয় ভট্ট
২৮. বি এল ভার্মা
২৯. অজয় কুমার
৩০. চৌহান দেবুসিন
৩১. ভগবত খুবা
৩২. কপিল মোরেশ্বর পাটিল
৩৩. প্রতীমা ভৌমিক
৩৪. সুভাষ সরকার
৩৫. ভগবত কিষাণরাও কারাদ
৩৬. রাজকুমার রঞ্জন সিংহ
৩৭. ভারতী প্রবীন পাওয়ার
৩৮. বীরেশ্বর টুডু
৩৯. শান্তনু ঠাকুর
৪০. মাঞ্জাপাড়া মহেন্দ্রভাই
৪১. জন বারলা
৪২. এল মুরুগান
৪৩. নিশীথ প্রামাণিক
আরও পড়ুন- রদবদলের আগেই মন্ত্রিত্ব হারালেন বাবুল সুপ্রিয়, সাংসদের নানান কাজকর্মে ক্ষিপ্ত কেন্দ্র সরকার
এবারে মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী বেড়ে দ্বিগুণ হলেও কোনও পূর্ণমন্ত্রী পেল না বাংলা। এর আগে থাকা দুই প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী আজই মন্ত্রিত্ব পদ ছেড়েছেন। আর বাংলা থেকে মোদীর নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন নিশীথ প্রামাণিক, জন বারলা, সুভাষ সকার ও শান্তনু ঠাকুর।
আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই হল এই মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের তরুণ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেতে চলেছেন শিক্ষামন্ত্রকের দায়িত্ব।





