মুকেশ আম্বানিকে টপকে দেশের ধনীতম ব্যক্তি হলেন গৌতম আদানি, বিশ্বের ১১তম ধনী আদানি, বলছে রিপোর্ট

গতকাল, বৃহস্পতিবার শেয়ার বাজার থাকার পর ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এক নম্বর হলেন শিল্পপতি গৌতম আদানি। এই প্রথমবার নয়, গত বছরের নভেম্বরেও একবার আম্বানির সম্পদের মূল্য টপকে যায় গৌতম আদানি।

জানা যায়, সেই সময় আদানির আগের দু’বছরে সম্পদ বৃদ্ধি পায় ১,৮০৮ শতাংশ। সেই জায়গায় দাঁড়িয়ে ওই একই সময়ে আম্বানির সম্পদের বৃদ্ধি হয় ২৫০ শতাংশ। উল্লেখ্য, ফোর্বস পত্রিকার রিয়েলটাইম ডেটা নেটওয়ার্থ-এর হিসাব অনুযায়ী, বিশ্বের ১১তম ধনীর পদ পেলেন গৌতম আদানি।

সর্বশেষ হিসাব অনুযায়ী, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ৮৯.৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭২ লাখ কোটি টাকা)। এদিকে অম্বানীর ৮৯.৪ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.৭১ লাখ কোটি টাকা)। এক ও দুইয়ে রয়েছেন আদানি ও অম্বানী। এর পরে প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে শিব নাদার, রাধাকৃষ্ণন দামানি এবং লক্ষ্মী মিত্তল। প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের সর্বাধিক সম্পত্তির মালিক ফ্রান্সিসকো বেটনকোর্ট মেয়ার্স। তাঁর সম্পত্তি ৮২.৯ বিলিয়ন ডলার। তবে তাঁর থেকেও ধনী ভারতের আদানি ও অম্বানী।

গুজরাতকেন্দ্রিক এই আদানি গ্রুপ মূলত বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও বর্তমানে এই সংস্থা নানা ক্ষেত্রেই শাখা বিস্তারের চেষ্টায় রয়েছে। চলতি মাসেই আদানি গোষ্ঠী ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য শক্তি-সহ নানান ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ বাড়াতে উদ্যত হয়েছে। এর জন্য দক্ষিণ কোরিয়ার সংস্থা ‘পস্কো’-র সঙ্গে চুক্তিও হয়েছে এই সংস্থার। এর জন্য প্রায় ৩৭,৫০০ কোটি টাকা লগ্নি হতে পাতরে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, আম্বানির রিলায়েন্স গোষ্ঠীও গুজরাতে বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে বলে খবর। সে রাজ্যে প্রাত ৫.৯৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের জন্য সমঝোতাপত্রে সই করা হয়েছে। ১০০ গিগাওয়াটের অপ্রচলিত বিদ্যুৎ কেন্দ্র এবং হাইড্রোজেন শক্তি উৎপাদন সংক্রান্ত ব্যবস্থা গড়তে তারা ঢালবে ৫ লক্ষ কোটি টাকা। এর জন্য দ্রুতই জমি দেখার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এছাড়াও ব্যাটারি স্টোরেজ, সৌর বিদ্যুৎ-সহ চারটি কারখানা গড়ার জন্য ৬০ হাজার কোটি টাকার লগ্নি হওয়ার কথা রয়েছে সে রাজ্যে।

RELATED Articles